
রিপোর্টার

হাসান: দেশের বাজারে অল্প সময়ের ব্যবধানে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। মাত্র পৌনে ছয় ঘণ্টার ব্যবধানে দুই দফায় সোনার দাম কমানো হয়েছে। এতে করে একদিনেই ভরিপ্রতি সোনার দাম কমেছে মোট ১৫ হাজার ৩৩৮ টাকা। নতুন দরে ভালো মানের এক ভরি সোনার দাম নেমে এসেছে আড়াই লাখ টাকার নিচে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রথম দফায় ভরিপ্রতি ২২ ক্যারেট সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। এরপর বিকেল পৌনে চারটার দিকে দ্বিতীয় দফায় আবারও ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়। সমিতির নেতাদের মতে, একদিনে ভরিতে প্রায় ১৫ হাজার টাকা কমানোর ঘটনা দেশের সোনার বাজারে এই প্রথম।
সংশ্লিষ্টরা বলছেন, এই বড় দরপতনের মূল কারণ বৈশ্বিক বাজারে সোনার দামের বড় পতন। আন্তর্জাতিক বাজারে সোনার দর হঠাৎ কমে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বৃহস্পতিবার নিউইয়র্ক স্পট মার্কেট-এ প্রতি আউন্স সোনার দাম এক ধাক্কায় ২০৫ ডলার কমে যায়। এতে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৬ ডলার।
এদিকে জুয়েলার্স সমিতি জানিয়েছে, দেশের বুলিয়ন বাজারে তেজাবি সোনা ও রুপার মূল্য কমে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে অলংকার কেনার সময় নির্ধারিত সোনার দামের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট যুক্ত হবে।
নতুন মূল্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট সোনা ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথম দফায় দাম কমার পর ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছিল ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেট সোনা ছিল ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
দিন শেষে দুই দফা কমার ফলে গতকালের তুলনায় ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটে কমেছে ১১ হাজার ৬৯৭ টাকা, ১৮ ক্যারেটে ১২ হাজার ৫৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ভরিতে কমেছে ১০ হাজার ২৬৪ টাকা।
চলতি বছরের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেট সোনার ভরি ছিল প্রায় ২ লাখ ২২ হাজার টাকা। এরপর ২৯ জানুয়ারি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড হয়। পরে দামের ওঠানামা হলেও সেই উচ্চতায় আর পৌঁছায়নি।
বিশ্ববাজারে দীর্ঘদিন ধরেই সোনার দামে অস্থিরতা দেখা যাচ্ছে। সাধারণত অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় সোনার দাম বাড়ে। তবে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের অনিশ্চয়তার মধ্যেও সোনার দামে বড় উল্লম্ফন দেখা যায়নি; বরং বাজার প্রায় স্থির ছিল এবং এখন ধীরে ধীরে কমতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর ধারায় বিরতি দিতে পারে বা আবার বাড়াতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এতে ডলারে বিনিয়োগ আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সাধারণত ডলারের আকর্ষণ বাড়লে সোনার চাহিদা কমে যায়, কারণ সোনায় বিনিয়োগ করে সুদ পাওয়া যায় না।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে জুয়েলার্স সমিতি। দুই দফায় রুপার দাম ভরিতে কমেছে ৭০০ টাকা। ফলে ২২ ক্যারেট রুপার ভরি এখন বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এর আগের দিন এই দাম ছিল ৬ হাজার ৬৫ টাকা।
এ বিষয়ে জুয়েলার্স সমিতির সোনার দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৫০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে। যদি তা ঘটে, তাহলে দেশের বাজারেও সোনার দাম আরও কমতে পারে। তবে বছরের শেষ দিকে আবার দাম বাড়ার সম্ভাবনাও রয়েছে এবং তা ৬ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে।
তিনি আরও বলেন, সোনার দামের এই অস্থিরতার কারণে অনেক দিন ধরেই জুয়েলারি ব্যবসায় মন্দা চলছে। তবে একদিনে ভরিতে প্রায় ১৫ হাজার টাকা কমে যাওয়ায় এটি ক্রেতাদের জন্য বড় সুযোগ তৈরি করেছে।

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
৩০ মিনিট আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
৫ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তদারকি আরও জোরদার করতে নতুন এক ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার, যার মাধ্যমে এখন থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
৬ ঘণ্টা আগে

আগামী ২০২৬ সালের বৈশ্বিক শ্রমবাজার এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই নিশ্চিত হবে না চাকরি। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং সফলতার সংজ্ঞা।
১৭ ঘণ্টা আগে

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৮ ঘণ্টা আগে

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশটিতে টানা ছয় দিনের সরকারি ছুটিও অনুমোদন দিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
১৮ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
১৯ ঘণ্টা আগে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
১৯ ঘণ্টা আগে