
এবার বাংলাদেশ নয় বাংলাদেশের বিপক্ষে খেলবেন তানজিম হাসান সাকিব। গেইলের দেশ ওয়েস্টইন্ডিজে শুরু হতে যাওয় গ্লোবাল সুপারলিগ, যেখানে ৫টি দেশের ৫টি দল অংশ নিচ্ছে। আগামি ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এদিকে বাংলাদেশের হয়ে খেলবে রংপুর রাইডার্স, অন্য দলগুলো হলো পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, এবং স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স। বলা হচ্ছে যে এ লড়াই কঠিন ভাবে প্রতিদ্বন্দিতা হবে। বিভিন্ন দেশের ভালো ভালো ক্রিকেটাররা এখানে খেলবেন।
সেই দিক থেকে বাংলাদেশি তরুণ পেসার তানজিম হাসান সাকিব এই টুর্নামেন্টে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন, যা নিশ্চিত করেছেন তিনি। এদিকে তার খেলার কথা থাকলেও একই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ থাকায় তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বাংলাদেশের সিরিজে প্রথম টেস্ট ২২ নভেম্বর এবং ওয়ানডে সিরিজ ৮ ডিসেম্বর শুরু হবে। বাই এনি চান্স যদি টেস্ট দলে জায়গা না পেলে তানজিমের এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা রয়েছে।
কিন্তু তার আরও একটা বাধা আছে। প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগে খেলতে যাওয়া তানজিমের কাঁধের চোট রয়েছে, যা তাকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে বিরত রেখেছে।

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
২ দিন আগে

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬