
রির্পোটার

বিদেশে কর্মরত প্রবাসী ভাইয়েরাই দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্সে সমৃদ্ধ হয় জাতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে আজ ২০/০২/২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশের সর্বশেষ মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো।
মনে রাখবেন, আন্তর্জাতিক বাজারে মুদ্রার মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। এখানে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে রেট দেওয়া হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে অবশ্যই সর্বশেষ হার যাচাই করে নেবেন।
আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার (২০ ফেব্রুয়ারি ২০২৬)
| মুদ্রা | রেট (৳) |
|---|---|
| SAR (সৌদি রিয়াল) | ৩২.৬৪ টাকা |
| MYR (মালয়েশিয়ান রিংগিত) | ৩১.৩৭ টাকা |
| SGD (সিঙ্গাপুর ডলার) | ৯৬.৯১ টাকা |
| AED (সংযুক্ত আরব আমিরাতের দিরহাম) | ৩৩.৩৩ টাকা |
| KWD (কুয়েতি দিনার) | ৩৯৯.২০ টাকা |
| USD (মার্কিন ডলার) | ১২২.৪১ টাকা |
| BND (ব্রুনাই ডলার) | ৯৬.৯০ টাকা |
| KRW (দক্ষিণ কোরিয়ান উন) | ০.০৮ টাকা |
| JPY (জাপানি ইয়েন) | ০.৭৯ টাকা |
| OMR (ওমানি রিয়াল) | ৩১৮.১৩ টাকা |
| LYD (লিবিয়ান দিনার) | ১৯.৩৮ টাকা |
| QAR (কাতারি রিয়াল) | ৩৩.৬৩ টাকা |
| BHD (বাহরাইন দিনার) | ৩২৫.৬০ টাকা |
| CAD (কানাডিয়ান ডলার) | ৮৯.৯২ টাকা |
| CNY (চীনা রেনমিনবি) | ১৭.৭২ টাকা |
| EUR (ইউরো) | ১৪৫.৩০ টাকা |
| AUD (অস্ট্রেলিয়ান ডলার) | ৮৬.৭৪ টাকা |
| MVR (মালদ্বীপিয়ান রুফিয়া) | ৭.৯১ টাকা |
| IQD (ইরাকি দিনার) | ০.০৯ টাকা |
| ZAR (দক্ষিণ আফ্রিকান র্যান্ড) | ৭.৬৬ টাকা |
| GBP (ব্রিটিশ পাউন্ড) | ১৬৬.৮২ টাকা |
| TRY (তুর্কি লিরা) | ২.৭৯ টাকা |
| INR (ভারতীয় রুপি) | ১.৩৪ টাকা |
রেট ওঠানামা সম্পর্কে সতর্কতা
বৈদেশিক মুদ্রার বাজার প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কোনো কোনো দিন রেট বাড়ে, আবার কখনো কমে যায়। তাই যেদিন ভালো রেট পাওয়া যাবে, সেদিন দেশে টাকা পাঠালে প্রবাসীরা বেশি লাভবান হতে পারেন।
হুন্ডি নয়, বৈধ পথে রেমিটেন্স পাঠান
হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। এতে অর্থ হারানোর সম্ভাবনা থাকে এবং দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। তাই ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত মানি ট্রান্সফার সেবার মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান। এতে আপনার অর্থ সুরক্ষিত থাকবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে।
প্রবাসী ভাইয়েরা দেশের গর্ব পনাদের কষ্টার্জিত অর্থ নিরাপদ থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে