ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

হাসান

রিপোর্টার

তারেক রহমানকে খালেদ মুহিউদ্দীনের প্রশ্ন ২০০র বেশি আসন পেতে কি ‘ইঞ্জিনিয়ারিং করেছিলেন? যা বললেন উত্তরে!

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১৫ ০০:২৭:৩৮
তারেক রহমানকে খালেদ মুহিউদ্দীনের প্রশ্ন ২০০র বেশি আসন পেতে কি ‘ইঞ্জিনিয়ারিং করেছিলেন? যা বললেন উত্তরে!

নির্বাচনে জয় লাভের পর এক প্রশ্নোত্তর পর্বে সাংবাদিক খালেদ মুহিউদ্দীন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন নির্বাচন পূর্ববর্তী সময় থেকে তিনি বলে আসছিলেন, নির্বাচন মোটেও সহজ হবে না। যদিও অনেকের মতে দলীয় জনপ্রিয়তা ও রাজনৈতিক সমর্থনের কারণে ফলাফল তুলনামূলক সহজ হওয়ার কথা ছিল।

প্রশ্নোত্তরে সাংবাদিক জানতে চান নির্বাচন শেষে তাঁর কাছে পুরো প্রক্রিয়াটি কতটা সহজ মনে হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ২০০টির বেশি আসন পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা বিশেষ কৌশল অবলম্বন করতে হয়েছে কি না।

জবাবে তারেক রহমান বলেন, তাদের আসল ‘ইঞ্জিনিয়ারিং’ ছিল জনগণকে নিজেদের পক্ষে আনা এবং তাদের আস্থা অর্জন করা। তিনি জানান, জনগণকে বোঝানো, তাদের সমর্থন নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। সেই প্রচেষ্টায় তারা সফল হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন সহজ ছিল কি না এই প্রসঙ্গে তিনি বলেন, ভালো কোনো লক্ষ্য অর্জন করতে গেলে পরিশ্রম ও কঠিন পথ অতিক্রম করতেই হয়। তাই নির্বাচনকে তিনি সহজ হিসেবে দেখেন না; বরং এটি ছিল কঠোর পরিশ্রম ও দীর্ঘ প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, জনগণকে কনভিন্স করা এবং একটি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়েই তাদের বিজয় এসেছে। তার মতে, রাজনৈতিক সাফল্যের মূল শক্তি ছিল মানুষের আস্থা ও সমর্থন যা তাদেরকে নির্বাচনে জয় এনে দিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ