সদ্য সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটারদের জন্য জরুরি নির্দেশনা ও বিধিনিষেধ
হাসান: আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের ভোটে অংশ নেবেন ১২ কোটি ৭৭ লাখেরও বেশি ভোটার। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটারদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ও বিধিনিষেধ জারি করেছে। ভোটকেন্দ্রে যাওয়ার আগে এসব বিষয় জেনে নেওয়া জরুরি।
ভোটের সময়সূচি
নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে বিকেল সাড়ে ৪টার আগে যারা লাইনে অবস্থান করবেন, তাদের সবাই ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সবার ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে।
কেন্দ্রে কী নেওয়া যাবে ও কী করা যাবে
ভোটাররা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন এবং সাধারণভাবে ছবি তোলাও সম্ভব। তবে গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।যেকোনো শালীন পোশাক পরে ভোট দিতে আসা যাবে। নারী ভোটাররা নেকাব পরতে পারবেন, তবে প্রয়োজন হলে পরিচয় নিশ্চিত করতে পোলিং এজেন্টের অনুরোধে সাময়িকভাবে নেকাব খুলতে হতে পারে।এনআইডি কার্ড বাধ্যতামূলক না হলেও সঙ্গে থাকলে শনাক্তকরণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।
কেন্দ্রে কী নেওয়া যাবে না বা করা যাবে না
মহিলা ভোটাররা পার্স ছাড়া বড় ব্যাগ বা থলি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অস্ত্র, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
গোপন কক্ষে ব্যালটে সিল দেওয়ার সময় কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা যাবে না। এছাড়া ভোট দেওয়া শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত প্রস্থান করার নির্দেশনা রয়েছে।
সঠিকভাবে ভোট দেওয়ার ধাপ
প্রথমে ব্যালট পেপার হাতে পাওয়ার পর এর পেছনে অফিসিয়াল সিল ও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর আছে কি না যাচাই করতে হবে। এরপর গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকের ওপর স্পষ্টভাবে রাবার স্ট্যাম্প দিয়ে সিল দিতে হবে। সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের জন্য আলাদা ব্যালট থাকবে—সেখানেও মতামত দিতে হবে।সিল দেওয়ার পর ব্যালট লম্বালম্বি ভাঁজ করতে হবে, যাতে কালির ছাপ অন্য প্রতীকে না লাগে। শেষে নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপার ফেলতে হবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)