ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ১১ ১২:৫৫:৫৩
আবারও বাড়ল সোনার দাম: ২২, ২১ ১৮ ক্যারেটের মূল্য কত? (১১ ফেব্রুয়ারি)

রাকিব: দেশের সোনার বাজারে অস্থিরতা থামার কোনো লক্ষণ নেই। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বুধবার থেকে সারাদেশে নতুন এই মূল্য কার্যকর রয়েছে।

নতুন সোনার দাম

বাজুস নির্ধারিত নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ক্যারেটভেদে নিম্নরূপ—

২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

অতিরিক্ত চার্জ সম্পর্কে যা জানা জরুরি

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে অলঙ্কারের নকশা ও মান অনুযায়ী মজুরির হার ভিন্ন হতে পারে।

দামের ওঠানামার হিসাব

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ২৮ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ১৮ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে। উল্লেখ্য, ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার সোনার দাম পরিবর্তন করা হয়েছিল।

রুপার বাজার অপরিবর্তিত

সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। ক্যারেট অনুযায়ী রুপার বর্তমান দাম—

২২ ক্যারেট: ৬ হাজার ৩৫৭ টাকা

২১ ক্যারেট: ৬ হাজার ৬৫ টাকা

১৮ ক্যারেট: ৫ হাজার ১৯০ টাকা

সনাতন পদ্ধতি: ৩ হাজার ৯০৭ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ১০ বার বেড়েছে এবং ৭ বার কমেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ