সদ্য সংবাদ
রাকিব
সিনিয়র রিপোর্টার
নির্বাচন বিশ্লেষণ: ৩০০ আসনের ভোটার পরিসংখ্যান-প্রকাশ পেল চমক
নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাঁদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। ভোটার সংখ্যা ও ভৌগোলিক বৈচিত্র্যের কারণে কয়েকটি আসন ইতোমধ্যে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ভোটার সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে গাজীপুর-২ আসন। এখানে নিবন্ধিত ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—মোট ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
ভোটার পরিসংখ্যান
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী—পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জননারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জনতৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩২ জন
সংখ্যাগত হিসাবে পুরুষ ভোটার নারী ভোটারের তুলনায় প্রায় ১৯ লাখ ৪০ হাজার ১৬১ জন বেশি। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন ভোটার সংযোজন ও সক্রিয় অংশগ্রহণ এবারের নির্বাচনকে আরও ভারসাম্যপূর্ণ করেছে।
সার্বিক বিশ্লেষণ
ভোটার কাঠামো ও ভৌগোলিক বিস্তৃতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, শিল্পাঞ্চল ও নগরভিত্তিক আসনগুলোতে ভোটার ঘনত্ব বেশি। বিশেষ করে গাজীপুর-২, নারায়ণগঞ্জ এবং ঢাকা–সংলগ্ন কয়েকটি আসন ভোট গণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)