সদ্য সংবাদ
হাসান
রির্পোটার
চাকরিজীবিদের জন্য বিশাল সুখবর: টানা ছুটি পাচ্ছেন সবাই
হাসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ধর্মীয় উৎসবকে ঘিরে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হয়েছে টানা ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি—প্রায় সব প্রতিষ্ঠানই এই ছুটির আওতায় এসেছে। খাতভেদে ছুটির মেয়াদ ৪ থেকে ৫ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অফিস-আদালতে টানা ৪ দিনের বিরতি
নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (১৩ ও ১৪ ফেব্রুয়ারি—শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় চাকরিজীবীরা টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতেই নির্বাহী আদেশে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ দিনের দীর্ঘ ছুটি
শিক্ষার্থীদের জন্য ছুটির সময় আরও দীর্ঘ হয়েছে। নির্বাচন ও সাপ্তাহিক ছুটির পর ১৫ ফেব্রুয়ারি (রবিবার) ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে বিশেষ ছুটি থাকায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে টানা ৫ দিন বন্ধ থাকবে। ইতোমধ্যেই অনেক শিক্ষার্থী ও শিক্ষক পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ নিজ গ্রামে চলে গেছেন।
শিল্পাঞ্চলে আগাম ছুটি কার্যকর
শ্রমিকরা যেন নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেন—এজন্য শিল্পাঞ্চলগুলোতে ১০ ফেব্রুয়ারি থেকেই বিশেষ ছুটি শুরু হয়েছে। এতে শ্রমজীবী মানুষের নির্বাচনে অংশগ্রহণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের আশা।
প্রজ্ঞাপনে ছুটির সিদ্ধান্ত
গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ ছুটির ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে রাজধানীসহ বড় শহর থেকে মানুষ স্বজনদের কাছে ফেরার সুযোগ পেয়েছেন।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান