
দফায় দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম। দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৩৬৫ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি খাটি সোনার দাম হবে ১ লাখ ৪২ হাজার ১৬১ টাকা। যা আজকেও ছিল এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা।
আজ সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম এক লাফে অনেক কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার-৫ নভেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

ভারতের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X10 ও Find X10 Pro Max উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। নতুন এই সিরিজের সবচেয়ে দামি মডেল Find X10 Pro Max-এর দাম রাখা হয়েছে ২ লাখ ভারতীয় রুপি। ফোনটিতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (mAh) ব্যাটারি, যা এর অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য।
৪ ঘণ্টা আগে

বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ বাড়তে থাকায় ২০২৬-২৭ অর্থবছর শেষে মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের জুন শেষে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়াতে পারে ২৬ লাখ ৩৩ হাজার ১০০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৭ কোটি ৫০ লাখ ধরে হিসাব করলে মাথাপিছু ঋণের পরিমাণ হবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
১৪ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতা আফ্রিদী হাসানের বাড়ির সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়পুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।
২ দিন আগে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল হাই। গত ১১ অক্টোবর তিনি সভাপতি নির্বাচিত হন।
৩ দিন আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।
১০ অক্টোবর ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪ অক্টোবর ২০২৬

২০২৬ সালে ৩০ হাজার টাকা বাজেটে গেমিং ফোন কিনতে চাইলে শুধু ডিসপ্লের রিফ্রেশ রেট দেখলেই হবে না। ফোনের প্রসেসর, জিপিইউ, র্যাম, স্টোরেজের গতি, ব্যাটারি এবং দীর্ঘক্ষণ গেম খেলার সময় পারফরম্যান্স ধরে রাখার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশি বাজারে এই বাজেটে এমন কয়েকটি ফোন রয়েছে, যেগুলো গেমিংয়ের পাশাপাশি দৈনন্দিন কাজেও ভালো পারফরম্যান্স দিতে পারে।
২ অক্টোবর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পড়াশোনা, লেখালেখি, তথ্য খোঁজা থেকে শুরু করে মানুষের সঙ্গে যোগাযোগের নানা কাজে ব্যবহৃত হচ্ছে। তবে এআই যে তথ্য দেয়, তা কতটা বিশ্বাসযোগ্য এবং মানুষের সিদ্ধান্ত ও আচরণে এআই কীভাবে প্রভাব ফেলতে পারে এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘কর্নেল টেক এআই অ্যান্ড সোসাইটি মাস্টারক্লাস’।
২ অক্টোবর ২০২৬