
সিনিয়র রিপোর্টার

ঘুমের ঠিক আগমুহূর্তে হঠাৎ শরীর কেঁপে ওঠা এই অভিজ্ঞতা জীবনে অন্তত একবার হলেও প্রায় সবাই অনুভব করেছেন। গভীর ঘুমে ঢোকার ঠিক আগে মনে হয়, কেউ যেন বিছানা থেকে ঠেলে ফেলছে, কিংবা আপনি উঁচু কোনো জায়গা থেকে শূন্যে পড়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ঘুম ভেঙে যায়, আর দেখা যায় আপনি ঠিক আগের জায়গাতেই আছেন। বাস্তবে কিছুই বদলায়নি। তাহলে এটা কি দুঃস্বপ্ন, নাকি অন্য কিছু?
বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো দুঃস্বপ্ন নয়। ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে কর্মরত অ্যানেস্থেটিস্ট মায়রো ফিগুরার মতে, এই ঘটনাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘হিপনিক জার্ক’। ঘুম গভীর হওয়ার ঠিক আগের মুহূর্তে শরীরের পেশিতে হঠাৎ সংকোচন (muscle contraction) ঘটে, যার ফলে এমন তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।
‘স্লিপ মেডিসিন’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এই ‘হিপনিক জার্ক’-এর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।
মায়রো ফিগুরা ব্যাখ্যা করেন, জাগ্রত অবস্থা থেকে ঘুমের জগতে প্রবেশের যে পরিবর্তন বা ট্রানজিশন সেটি অনেক সময় মস্তিষ্ক ঠিকভাবে বুঝে উঠতে পারে না। ঘুম আসার সঙ্গে সঙ্গে শরীরের পেশি ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে। কিন্তু তখন মস্তিষ্ক ভুল করে মনে করতে পারে, আপনি হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছেন বা কোথাও থেকে পড়ে যাচ্ছেন। নিজেকে ‘বাঁচানোর’ সংকেত হিসেবে মস্তিষ্ক শরীরে একটি তীব্র প্রতিক্রিয়া পাঠায় আর তখনই ঘটে সেই ঝাঁকুনি।
চিকিৎসকদের মতে, ‘হিপনিক জার্ক’ পুরোপুরি স্বাভাবিক একটি ঘটনা এবং এটি যে কোনো বয়সেই হতে পারে। তবে অতিরিক্ত কফি বা ক্যাফেইন গ্রহণ, মানসিক চাপ, উদ্বেগ, কিংবা ঘুমের ঘাটতি থাকলে এই ঝাঁকুনির প্রবণতা আরও বেড়ে যায়।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে