
রিপোর্টার

২০২৫ সালে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের ক্ষমতা দখলের পর ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে জাহির করতে চাইলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের ভয়াবহ সামরিক তৎপরতার চিত্র। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষক সংস্থা 'এসিএলইডি' (ACLED) নিশ্চিত করেছে, বিদায়ী বছরে বিশ্বের অন্তত ৭টি দেশে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযান চালিয়েছে। আকাশপথে মোট ৬২২টি বোমা ও ড্রোন হামলা চালিয়েছে পেন্টাগন, যা ট্রাম্পের যুদ্ধবিরোধী ইমেজকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে।
লাতিন আমেরিকা ও আফ্রিকায় আগ্রাসননতুন বছরের শুরুতেই লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মার্কিন হামলার খবর নিশ্চিত করেছেন ট্রাম্প নিজে। মাদক পাচারের ট্রানজিট ধ্বংসের দোহাই দিয়ে ভেনেজুয়েলার একটি ডকিং স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গত সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন অভিযানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলা সরকার একে ‘সরকার উৎখাতের চক্রান্ত’ হিসেবে বর্ণনা করেছে।
আফ্রিকাতেও ট্রাম্পের সামরিক নীতি ছিল মারমুখী। সোমালিয়ায় আল-শাবাব দমনে ১১১টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে, যেখানে বহু শিশুসহ ১১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এমনকি গত বড়দিনে নাইজেরিয়ার সকোটো রাজ্যে আইএসআইএস বিরোধী অভিযানের নামে নজিরবিহীন হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে, এটি ছিল ট্রাম্পের কট্টর খ্রিষ্টান সমর্থকদের তুষ্ট করার একটি রাজনৈতিক কৌশল।
মধ্যপ্রাচ্যে ‘প্রতিশোধের নীতি’ ও পারমাণবিক স্থাপনায় আঘাতমধ্যপ্রাচ্যে ট্রাম্পের সামরিক পদক্ষেপ ছিল গত বছরের সবচেয়ে আলোচিত বিষয়। গত ২২ জুন ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের দাবি, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। এছাড়া ডিসেম্বরে সিরিয়ায় ‘হকআই’ (Hawkeye) অপারেশনের মাধ্যমে আইএসআইএসের ৭০টি ঘাঁটিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দমনে মার্চ থেকে প্রায় প্রতিদিন আকাশপথে আক্রমণ চালিয়েছে মার্কিন বাহিনী, যাতে হতাহত হয়েছেন কয়েকশ বেসামরিক মানুষ।
ইরাকে ‘শান্তির জন্য শক্তি’ প্রয়োগইরাকের আল-আনবার প্রদেশে আইএসআইএস নেতা আবদুল্লাহ আবু খাদিজাকে হত্যার পর ট্রাম্প একে ‘শান্তির জন্য শক্তি প্রয়োগ’ বলে অভিহিত করেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, জনসম্মুখে ট্রাম্প যুদ্ধের বিরোধিতা করলেও গোপনে তাঁর প্রশাসনের সামরিক অভিযানের পরিধি ও ভয়াবহতা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শান্তির বুলি মুখে থাকলেও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরটি কার্যত আধুনিক ইতিহাসের অন্যতম সামরিক তৎপরতায় ঠাসা একটি বছর হিসেবে চিহ্নিত হয়েছে।

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
২ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৬ নভেম্বর ২০২৬