
সিনিয়র রির্পোটার

মানুষের জীবনকে পবিত্র ও শালীন পথে পরিচালিত করতে বিয়ের গুরুত্ব অপরিসীম। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, "হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে নেয়।" তবে নানা কারণে যারা সঠিক সময়ে বিয়ের পিঁড়িতে বসতে পারছেন না, তাদের জন্য ইসলামে বিশেষ কিছু আমল ও দোয়ার কথা বর্ণিত রয়েছে। একনিষ্ঠ বিশ্বাস ও ধৈর্যের সাথে এই আমলগুলো করলে আল্লাহর রহমতে বিয়ের পথ প্রশস্ত হয়।
১. সুরা ফুরকানের বিশেষ দোয়া ও সালাতুল হাজতপছন্দের ও নেককার জীবনসঙ্গী পেতে সুরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটি অত্যন্ত কার্যকর। নিয়মিত সালাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শ করো।
২. আল্লাহর গুণবাচক নাম ‘ইয়া ফাত্তাহু’ পাঠদ্রুত বিয়ে সম্পন্ন হতে আল্লাহর গুণবাচক নাম 'ইয়া ফাত্তাহু' (হে উন্মুক্তকারী) পাঠ করার বিশেষ নিয়ম রয়েছে। যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রতিদিন ফজরের পর ৪০ বার এই নাম পাঠ করবেন। এভাবে টানা ৪০ দিন আমলটি করলে ইনশাআল্লাহ সুসংবাদ মিলবে।
৩. সুরা কাসাস ও মুসা (আ.)-এর দোয়াহজরত মুসা (আ.) যখন একাকী ও নিঃসঙ্গ ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন। যারা একাকিত্বে ভুগছেন বা মনের মতো সঙ্গী খুঁজছেন তারা সুরা কাসাসের ২৪ নম্বর আয়াতের এই অংশটি পড়ুন:
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির। অর্থ: হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে কল্যাণই নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।
৪. সুরা ইয়াসিন ও সুরা দোহা’র আমলবিয়ের জটিলতা কাটাতে প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় পশ্চিমমুখী হয়ে সুরা ইয়াসিন পাঠ করার পরামর্শ দেন আলেমরা। সুরা ইয়াসিনে যেখানে যেখানে ‘মুবিন’ শব্দ রয়েছে, সেখানে শাহাদাত আঙুল দিয়ে সূর্যের দিকে ইশারা করা একটি প্রচলিত আমল। এছাড়া প্রতিদিন ১১ বার সুরা দোহা পাঠ করলে বিয়ের বাধা দ্রুত কেটে যায়।
৫. সুরা তাওবার শেষ আয়াতের আমলবিয়ের বিষয়ে কেউ বিমুখ হলে বা কোনো আলোচনা ভেঙে গেলে সুরা তাওবার ১২৯ নম্বর আয়াতটি পাঠ করুন:
فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزেলْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ উচ্চারণ: ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে