
রিপোর্টার

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে স্থানীয় সময় শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টা ৫ মিনিটে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬, যা গত কয়েক দিনের মধ্যে দেশটিতে আঘাত হানা দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প। খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তবে তাইওয়ানের আবহাওয়া সংস্থার হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল আরও বেশি ৭। সংস্থাটি জানায়, কম্পনের উৎপত্তিস্থল ছিল রাজধানী তাইপেইয়ের দক্ষিণ-পশ্চিমে ইলান কাউন্টির উপকূলবর্তী সমুদ্রাঞ্চলে, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৭৩ কিলোমিটার গভীরে।
ক্ষয়ক্ষতির বড় খবর নেই, কেঁপে ওঠে ভবন
ইলান কাউন্টি ফায়ার ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের পরপরই হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও এখন পর্যন্ত আসেনি। তবে কম্পনের তীব্রতায় রাজধানী তাইপেইয়ের বহু ভবন দুলে ওঠে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি প্রায় পুরো তাইওয়ানজুড়েই অনুভূত হয়েছে।
বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক প্রভাব
জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানায়, ইলান শহরের কিছু এলাকায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তাইওয়ান রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ইলানে চলাচলকারী চারটি ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, এতে ২৭০ জনের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েন। এছাড়া তাইপেইয়ের মেট্রো ট্রেনগুলো প্রায় ২০ মিনিট ধরে কম গতিতে চলাচল করে।
প্রধানমন্ত্রীর সতর্ক বার্তা
ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী চো জং-তাই এক বিবৃতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “এক ঘণ্টা আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত কেবল ছোটখাটো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবাইকে সতর্ক থাকতে এবং আশপাশের মানুষের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে অনুরোধ করছি।”

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
৩ দিন আগে