সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
১ জানুয়ারি থেকে যেসব সিম কার্ড বন্ধ হচ্ছে-দেখুন আপনারটিও আছে কিনা
হাসান: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল সিম কার্ডের অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে একজন গ্রাহক তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারবেন। বর্তমানের ১০টি সিম রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনার এই সিদ্ধান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে নেওয়া হয়েছে।
ধাপে ধাপে কমবে অতিরিক্ত সিমবিটিআরসি জানিয়েছে, বর্তমানে যাদের নামে ৫টির বেশি (৬ থেকে ১০টি) সিম নিবন্ধিত আছে, সেগুলো ধাপে ধাপে কমিয়ে ৫টিতে নামিয়ে আনা হবে। গত আগস্টের নির্দেশনা অনুযায়ী যাদের নামে ১০টির বেশি সিম ছিল, তাদের মধ্যে প্রায় ১৫ লাখ গ্রাহক ইতোমধ্যে অতিরিক্ত সিম বাতিল করেছেন। তবে এখনও প্রায় ৫০-৫৩ লাখ সিম বাতিলের প্রক্রিয়ায় রয়েছে, যা নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
কেন এই কঠোর সিদ্ধান্ত?বিটিআরসির পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু অসাধু বিক্রেতা সিম বিক্রির সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য চুরি করে অতিরিক্ত সিম নিবন্ধন করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একজন গ্রাহক একই দিনে অস্বাভাবিকভাবে একাধিক সিম কিনছেন। সাইবার অপরাধ, গুজব ছড়ানো এবং ভুয়া আইডি খোলা ঠেকাতেই মূলত এই 'সিম লিমিট' কমানো হয়েছে।
সিম ব্যবহারে বিশ্বের নবম দেশ বাংলাদেশমজার বিষয় হলো, সিম ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের নবম স্থানে রয়েছে। আমাদের পেছনে রয়েছে জাপান, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলো। বিটিআরসির সর্বশেষ (অক্টোবর ২০২৫) তথ্যমতে, দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার।
গ্রামীণফোন: ৮ কোটি ৫৯ লাখ
রবি: ৫ কোটি ৭৫ লাখ
বাংলালিংক: ৩ কোটি ৭৯ লাখ
টেলিটক: ৬৬ লাখ ৭০ হাজার
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্পষ্ট করেছেন, ১ জানুয়ারি থেকে নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে ৫টির বেশি রাখার কোনো সুযোগ থাকবে না।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়