
রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) ছুরিকাঘাতে হত্যার হৃদয়বিদারক ঘটনার তিন দিনের মাথায় জটিল রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই দ্বৈত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গৃহকর্মী আয়েশাকে তার স্বামী রাব্বিসহ ঝালকাঠির নলছিটি থেকে বুধবার (১০ ডিসেম্বর) ভোরে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম এই ভয়াবহ ঘটনার নেপথ্যের পূর্ণ বিবরণ তুলে ধরেন।
নজরুল ইসলাম জানান, ৮ ডিসেম্বর সকালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের পর গৃহকর্মী আয়েশাকে সন্দেহ করা হলেও তাকে শনাক্ত করা ছিল কঠিনতম কাজ। তার কোনো ছবি ছিল না, ছিল না এনআইডি বা মোবাইল নম্বরও। সিসিটিভিতে মুখ চিনে নেওয়ার সুযোগও ছিল না, কারণ তিনি সবসময় বোরকা ও নেকাব পরে চলাফেরা করতেন।
ডিজিটাল কোনো তথ্য না থাকায় পুলিশ ‘ম্যানুয়াল’ তদন্তে নামে। গত এক বছরে গৃহকর্মী-সম্পর্কিত অপরাধের নথি, বিশেষ করে গলায় পোড়া দাগযুক্ত এবং জেনেভা ক্যাম্প এলাকায় বসবাসকারী নারীদের তথ্য খতিয়ে দেখা হয়।
এক পুরোনো মোবাইল নম্বরেই বদলে গেল তদন্তের গতিপথ
তদন্তকারীরা মোহাম্মদপুরের হুমায়ুন রোডে পূর্বের একটি চুরির মামলায় ভুক্তভোগীর দেওয়া একটি পুরোনো মোবাইল নম্বর খুঁজে পান। সেটিই মামলার মোড় ঘুরিয়ে দেয়।
কল ডেটা বিশ্লেষণে দেখা যায় নম্বরটি ব্যবহার করতেন রাব্বি নামের একজন ব্যক্তি। পরে জানা যায়, রাব্বির স্ত্রীই পলাতক গৃহকর্মী আয়েশা। বাদীর দেওয়া বর্ণনার সঙ্গেও পুরোপুরি মিল পায় পুলিশ।
প্রযুক্তিগত ট্র্যাকিং ও মাঠ পর্যায়ের অভিযানের পর চূড়ান্তভাবে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকায়া গ্রামে দাদা-শ্বশুরবাড়ি থেকে আয়েশা ও রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া একটি ল্যাপটপও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেন। জানান, কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনই তিনি দুই হাজার টাকা চুরি করেন। চতুর্থ দিন সকালে চুরির বিষয়ে গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে প্রশ্ন করলে তর্ক বাধে। লায়লা আফরোজ স্বামীকে ফোনে জানাতে গেলে আগে থেকে লুকিয়ে রাখা সুইচ গিয়ারের চাকু দিয়ে তিনি পেছন থেকে আঘাত করেন। ধস্তাধস্তির মধ্যেই লায়লা আফরোজ অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান।
মায়ের চিৎকার শুনে আসা নাফিসাকে তিনি এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। নাফিসা ইন্টারকমে গার্ডকে কল দিতে চাইলে আয়েশা ইন্টারকমের তার কেটে দেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাতেও মৃত্যু হয়।
হত্যার পর রক্তমাখা পোশাক বদলে নাফিসার স্কুলড্রেস পরে আয়েশা বাসা থেকে বের হন। ঢাকা ছাড়ার পথে সিংগাইর ব্রিজ থেকে মোবাইল ও কাপড়ভর্তি ব্যাগ নদীতে ফেলে দেন।
অতিরিক্ত কমিশনার জানান, আয়েশার আগেও চুরির প্রবণতা ছিল। এমনকি নিজের বোনের ঘর থেকেও টাকা ও স্বর্ণালংকার চুরি করেছিলেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকাবাসীকে সচেতন হতে হবে গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তাদের পরিচয়পত্র, ঠিকানা ও রেফারেন্স সংগ্রহ করতে হবে। এটি সরাসরি পরিবারের নিরাপত্তার সঙ্গে যুক্ত।

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৪ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
৫ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
৬ ঘণ্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
৬ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
৬ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
১৪ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
১৪ ঘণ্টা আগে