
রিপোর্টার

দেশের বাজারে থাকা সব অবিক্রিত মোবাইল হ্যান্ডসেটকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নিয়মিতকরণ (তালিকাভুক্তি) করতে মোবাইল আমদানিকারক ও ব্যবসায়ীদের বিশেষ নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিটিআরসি কার্যালয়ে মোবাইল ফোন আমদানি ও ভেন্ডর লাইসেন্স তালিকাভুক্তিকরণ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিটিআরসির কর্মকর্তারা এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ-এর প্রতিনিধিরা।
বিটিআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল আমদানি ও ভেন্ডর এনলিস্টমেন্টের বিদ্যমান প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
১. ন্যূনতম কাগজপত্রে দ্রুত ভেন্ডর এনলিস্টমেন্ট
এখন থেকে কম সংখ্যক কাগজপত্র জমা দিলেই দ্রুত ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ পাওয়া যাবে।ক্লোন, কপি, ব্যবহৃত বা রিফারবিশড মোবাইল আমদানি ঠেকাতে ম্যানুফ্যাকচারারের পাশাপাশি অথরাইজড ডিস্ট্রিবিউটরের প্রত্যয়নপত্র দিয়েও আমদানি অনুমোদন মিলবে।
২. আমদানি প্রক্রিয়া সহজ করতে ব্যবসায়ীদের কাছ থেকে লিখিত প্রস্তাব
দেশে ক্লোন/কপি/ব্যবহৃত/রিফারবিশড হ্যান্ডসেট প্রবেশ বন্ধে এবং আমদানি প্রক্রিয়া সহজ করতে ব্যবসায়ীদের কাছ থেকে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব চেয়েছে বিটিআরসি।
৩. অবিক্রিত সব ফোন তালিকাভুক্তির সময়সীমা ১৫ ডিসেম্বর
ব্যবসায়ীদের অনুরোধ অনুযায়ী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাজারে থাকা সব অবিক্রিত হ্যান্ডসেটের তথ্য দিলে সেগুলো নিয়মিতকরণে বিটিআরসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিটিআরসি জানায়, ‘বেতার যন্ত্রপাতি ব্যবহার, বাজারজাতকরণ ও তালিকা গ্রহণের নির্দেশিকা–২০২৪’ অনুযায়ী বৈধভাবে আমদানি করা হ্যান্ডসেটের ক্ষেত্রে ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতা করা হবে।
এদিকে বিটিআরসি ও মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ জানিয়েছে, বর্তমানে দেশের বাজারে প্রায় ৫০ লাখ অনিবন্ধিত হ্যান্ডসেট রয়েছে।
অবৈধ মোবাইল নিয়ন্ত্রণে NEIR
অবৈধ মোবাইল আমদানি বন্ধে বিটিআরসি নিজস্ব ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (NEIR) চালুর উদ্যোগ নিয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, এনইআইআর চালু হলে নকল বা অবৈধভাবে আনা মোবাইল পুরোপুরি নিষিদ্ধ হবে। এতে সরকারের রাজস্ব ক্ষতি কমবে এবং স্থানীয় মোবাইল শিল্প আরও সুরক্ষিত হবে।
তবে ব্যবসায়ীদের একটি অংশ এনইআইআর চালুর ফলে সম্ভাব্য ক্ষতির উদ্বেগ জানিয়ে ৭ ডিসেম্বর বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
অন্যদিকে, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি) ৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জানায়, দেশে বর্তমানে ১৮টি কোম্পানি উৎপাদন লাইসেন্সধারী এবং মুক্ত প্রতিযোগিতার বাজারে তারা স্বচ্ছভাবে কাজ করছে। এনইআইআর নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও দাবি করে তারা।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১৫ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
১৫ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
১৬ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে