
রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এ বছরের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষায় ১৩০ আসনের জন্য মোট ৬,৫২১ জন আবেদন করেছিলেন, তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫,৩৫২ জন।
ফলাফলে দেখা গেছে, ৬০২ জন শিক্ষার্থী সফল হয়েছেন। এর মধ্যে ছাত্র ১৪৫ জন এবং ছাত্রী ৪৫৭ জন। পরীক্ষার পাশের হার দাঁড়িয়েছে ১১.২৫ শতাংশ।
ফলাফল মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল দেখতে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক ব্যবহারকারীরা DU FRT ˂roll no˃ লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে SMS-এর মাধ্যমে ফল জানতে পারবেন।
ফল প্রকাশের আগে চারুকলা অনুষদের ডিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ফলাফলের নথি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের হাতে হস্তান্তর করেন।

৭ ঘণ্টা আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১৮ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১৮ ঘণ্টা আগে

সাকিব: দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য চালু করা নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। চারদিকে উৎসবের আমেজ তৈরি হলেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো উৎসব ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ঈদের আর মাত্র ১১–১২ দিন বাকি থাকলেও বোনাস কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে জমা হবে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
১৯ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
১৯ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে এই মূল্যবান ধাতুর দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও কিছু গুরুত্বপূর্ণ সেবাখাতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। রবিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
২১ ঘণ্টা আগে