
নিজস্ব প্রতিবেদন: এক সময় যেসব দেশে অনায়াসে ভিসা মিলত, আজ সেসব দেশেও বাংলাদেশিদের জন্য ‘ভিসা’ হয়ে উঠেছে দূরাশার নাম। কর্মসংস্থান, পড়াশোনা বা শুধুই ভ্রমণের উদ্দেশ্যে বিদেশ যেতে চাওয়া হাজার হাজার বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ছেন। ভিসা না মেলার পাশাপাশি যাদের ভাগ্যে মিলছে, তাদেরও অপেক্ষা করতে হচ্ছে মাসের পর মাস।
ভিসা প্রক্রিয়া জটিল, প্রত্যাখ্যান হার ঊর্ধ্বমুখী
ই-ভিসা, অন-অ্যারাইভাল কিংবা সংক্ষিপ্ত মেয়াদী পর্যটন ভিসা—সব ক্ষেত্রেই বাংলাদেশিদের জন্য এখন বাধার পাহাড়। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইউএই, মালদ্বীপ কিংবা ভিয়েতনাম—সব দেশেই ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।ইউরোপ ও আমেরিকাতেও বাংলাদেশি আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যানের হার দিন দিন বাড়ছে। কোনো কোনো আবেদনকারী যথাযথ কাগজপত্র ও বৈধ ভিসা থাকা সত্ত্বেও ভিসা পাচ্ছেন না, কোনো ব্যাখ্যাও মিলছে না।
বাস্তব অভিজ্ঞতায় স্পষ্ট হতাশা
নিয়মিত ভ্রমণকারী ও জনপ্রিয় ইউটিউবার নাদির নিবরাস জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বৈধ ভিসা থাকার পরও সম্প্রতি তাজিকিস্তান, মলদোভা এবং বাহরাইনের ই-ভিসা তার জন্য প্রত্যাখ্যাত হয়েছে। আবেদন ফি-ও ফেরত মেলেনি। তার ভাষায়, "এত রকম ভিসা থাকার পরও যদি এভাবে রিজেক্ট করে, তাহলে নতুন আবেদনকারীদের কী অবস্থা!"
একই রকম অভিজ্ঞতার কথা বলেন ভ্রমণ ও চাকরিসূত্রে একাধিকবার থাইল্যান্ড যাওয়া কণা করিম। এ বছর এপ্রিলে থাই দূতাবাসে আবেদন করলেও, পূর্ব অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে।
এছাড়া চীনভিত্তিক একজন ব্যবসায়ী জানান, তিন বছরে ছয়বার চীন সফর করলেও এ বছর জুন মাসে হঠাৎ করেই তার ভিসা বাতিল হয়েছে। তিনি বলেন, "এতটা হঠাৎ ভিসা না পাওয়াটা আমার জন্য একটি বড় ধাক্কা। কারণ আমি পুরোপুরি প্রস্তুত ছিলাম—বাণিজ্যিক সভা ও জরুরি কার্যক্রম ছিল।"
কী কারণে বাড়ছে ভিসা জটিলতা?
ভ্রমণ সংস্থা ও বিশ্লেষকদের মতে, ভিসা জটিলতার পেছনে রয়েছে কয়েকটি মূল কারণ:
* বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসন প্রবণতা
* রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগ
* জাল সনদপত্র ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার প্রবণতা
বিশ্বব্যাপী ভিসা প্রসেসিংয়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানায়, বাংলাদেশিদের কিছু অংশের দ্বারা জমা দেওয়া ভুয়া কাগজপত্র বহু দূতাবাসে দেশের সুনাম ক্ষুণ্ন করেছে। ফলে বিদেশি দূতাবাসগুলো এখন আরও সতর্ক এবং কঠোর।
সরকারও স্বীকার করছে সংকট
গত ২ জুলাই এক আলোচনায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, "ভিসা জটিলতার একটি বড় কারণ হলো ভুয়া সনদপত্র ও মিথ্যা ব্যাংক স্টেটমেন্ট। এসব প্রবণতা বন্ধ করতে হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।"বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা কিংবা বৈধ কর্মসংস্থানের স্বপ্ন এখন অনেক বাংলাদেশির জন্য দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। যেভাবে প্রতিনিয়ত ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন হচ্ছে, তাতে সামনে বাংলাদেশিদের জন্য বৈশ্বিক সংযোগ ও চলাচলে আরও বাধা তৈরি হতে পারে—যা দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক ইঙ্গিত বহন করে।
প্রতিবেদন: সিদ্দিকা

দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা নির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৯ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নতুন বেতন কাঠামো নিয়ে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
২০ ঘণ্টা আগে

দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। গত ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
২১ ঘণ্টা আগে

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে

দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের দিকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। ফলে নতুন তারিখ নিয়ে পরীক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উৎকণ্ঠা ও আগ্রহ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন যে, নির্ধারিত দিনে ফল প্রকাশ করা সম্ভব না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
১ দিন আগে

গুরুতর শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত জটিলতার কারণে দেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
১ দিন আগে

প্রবাসে কঠোর পরিশ্রম করে যারা দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, তাদের পরিবারের কাছে সহজে ও নিরাপদে কষ্টার্জিত অর্থ পাঠানোর সুবিধার্থে আমরা নিয়মিতভাবে বিশ্ববাজারের মুদ্রা বিনিময় হারের আপডেট প্রকাশ করে থাকি।
১ দিন আগে

টানা দুই দফায় দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাড়ার পর অবশেষে স্বস্তির খবর মিলেছে ক্রেতাদের জন্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
১ দিন আগে

২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ২৩তম রাষ্ট্রপতির আসনে কে বসছেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। সংবিধানের বিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরই দেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান হওয়া একরকম নিশ্চিত। দলটির নীতিনির্ধারক ও সরকারি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এই দৌড়ে মূলত দলের শীর্ষস্থানীয় তিন নেতা এবং একজন দক্ষ আমলার নাম সবচেয়ে জোরালোভাবে উঠে আসছে।
১ দিন আগে