
নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট শেখ হাসিনার ভারত সফরের পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু দিল্লি নয়—আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে নতুন এক কৌশলগত জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে ঢাকা ও আঙ্কারা। আর এ বিষয়টিই বাড়িয়ে তুলেছে ভারতের কূটনৈতিক উদ্বেগ।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি আগের তুলনায় অনেকটাই ভিন্ন পথ ধরেছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা এখন অনেক বেশি দৃশ্যমান। যদিও হাসিনা আমলেও আঙ্কারার সঙ্গে সুসম্পর্ক ছিল, বর্তমান সরকার তা আরও জোরদার করেছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো—আজ মঙ্গলবার ঢাকা সফরে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালুক গুনগুন। তিনি বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন। আলোচনায় থাকবে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, যৌথ গবেষণা এবং বিনিয়োগ—অর্থাৎ পুরো সফরজুড়ে প্রতিরক্ষা সহযোগিতাই মূল বিষয়বস্তু।
ভারত ইতিমধ্যেই বিষয়টি ঘিরে উদ্বিগ্ন। তাদের দুশ্চিন্তার একটি বড় কারণ—বাংলাদেশ এরই মধ্যে তুরস্কের তৈরি বাইরাকতার টিভি-টু ড্রোন সংগ্রহ করে সীমান্ত নজরদারিতে ব্যবহার শুরু করেছে।
আরও জানা গেছে, তুরস্কের সহায়তায় বাংলাদেশ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সম্প্রতি তুরস্ক সফর করে সেখানকার সরকারি সামরিক কারখানা ‘এম.কে.ই’ পরিদর্শন করেছেন। এই সফরে আলোচনায় উঠে আসে যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও সামরিক সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়।
এছাড়া তুরস্কের অটোকার কোম্পানির তৈরি ‘তুলপার’ সাজোয়া যান ও হালকা ট্যাংক সংগ্রহ নিয়েও আলোচনা চলছে।
বিশ্লেষকরা বলছেন, ভারতের মূল উদ্বেগ এই যে—বাংলাদেশ এখন আগের মতো নির্ভরশীল না থেকে একটি স্বাধীন ও বহুমাত্রিক পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে। ভারত যে একসময় বাংলাদেশকে নিয়ে একক প্রভাব বজায় রেখেছিল, সেই অবস্থা এখন ক্রমেই দুর্বল হচ্ছে।
তুরস্ক ইতিমধ্যেই মুসলিম বিশ্বের নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী। বঙ্গোপসাগরকে ঘিরে তার কৌশলগত অবস্থান গ্রহণও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। আর এই প্রেক্ষাপটে, বাংলাদেশের সঙ্গে একটি শক্ত প্রতিরক্ষা জোট ভারতের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন বাস্তবতায় দিল্লি এখন আর একমাত্র অংশীদার নয়। আঙ্কারা দ্রুত সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে দৃশ্যমান প্রভাব তৈরি করছে। এই পরিবর্তন শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যে বড় রকম প্রভাব ফেলতে পারে—যা ভারত ভালোভাবেই অনুধাবন করছে।

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
১২ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
১৭ ঘণ্টা আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
১৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১৯ ঘণ্টা আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
১৯ ঘণ্টা আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
১৯ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
২০ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে

বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা (২০২৬)-এর ফলাফল আজ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
২০ ঘণ্টা আগে