
চিত্রনায়িকা পরীমণি অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং সেই চড়াই-উতরাই পেরিয়ে আজকের জায়গায় পৌঁছেছেন। এদিকে তিনি টাইমপাস করার জন্য ইচ্ছা করেই অদ্ভুদ কান্ড করতেন, যা শুনলে অবাক হবেন। তিনি ইচ্ছে করেই সবার সাথে ঝগড়া করতেন। কিন্তু তার জীবনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাকে জেলে যেতে হয়, যা তার জন্য এক ভিন্ন অভিজ্ঞতার জায়গা হয়ে দাঁড়ায়। এই বাস্তব জীবনের কথা প্রাইভেট টিভিতে তিনি এসব কথা সবার সামনে শেয়ার করেন। তিনি জানান, জেলে থাকতে গিয়ে বিভিন্ন মানুষের বিচিত্র জীবন এবং তাদের গল্প শুনেছেন, যা এক ভিন্ন জগতের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়।
টিভির উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেন, জেলে তিনি কী শিখেছেন, তখন পরীমণি বলেন, “সেখানে ভালো কিছু শেখার মতো পরিস্থিতি ছিল না। আমাকে পাঠানো হয়েছিল এমন পরিবেশে, যেখানে প্রায়শই নেশাগ্রস্ত মানুষের সঙ্গেই থাকতে হতো। সেখানে প্রচুর গালিগালাজ শিখেছি।” তিনি আরও জানান, জেলে অনেকেরই বিচিত্র অভ্যাস ও জীবনযাত্রা ছিল। কেউ কেউ দীর্ঘ সময় ধরে জেলে ছিলেন, আবার কেউ ৪০ বারেরও বেশি সেখানে এসেছেন।’
তিনি আরও যোগ করে বলেন, "জেলে সময় কাটানো খুব কঠিন, কোনো কাজ নেই বলেই অনেকে ঝগড়া করে সময় কাটানোর চেষ্টা করতেন।" তার বাস্তব জীবনের এই স্মৃতিগুলো নিয়ে তিনি একটি বই লেখার পরিকল্পনা করছেন।
সম্প্রতি তিনি একটি ওয়েবসিরিজ অভিনয় করছেন। যা রীতিমত অনেক সারা ফেলেছে। তার অভিনীত "রঙিলা কিতাব" ওয়েব সিরিজটি আগামি ৮ নভেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। অনম বিশ্বাস পরিচালিত এই সিরিজে তার সঙ্গে আছেন মোস্তাফিজুর নূর ইমরান। একইসঙ্গে, পরীমণির ভারতীয় সিনেমায়ও অভিষেক হতে যাচ্ছে "ফেলুবক্সী" নামে একটি ছবির মাধ্যমে, যা খুব শিগগিরই মুক্তি পাবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।

আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ সিঙ্গাপুর ডলারের বাংলাদেশি টাকার বিনিময় হার জানতে চাইলে, বিভিন্ন লাইভ ও মিড-মার্কেট সূত্রে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। আজকের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার (SGD) প্রায় ৯৭.০৬–৯৭.১৭ বাংলাদেশি টাকা (BDT)। XE-তে ১ SGD = ৯৭.১০২৯ টাকা এবং Wise-এ ১ SGD = ৯৭.১৭ টাকা দেখানো হয়েছে।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে আবারও পরিবর্তন এসেছে। এবার ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মালয়েশিয়া থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর আগে বর্তমান রিংগিতের মূল্য জেনে নিলে কত টাকা পাওয়া যেতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যায়। আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আপডেট অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আগের দিনের তুলনায় কমেছে।
১০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের বিনিময় হারের তালিকায় আবারও পরিবর্তন এসেছে। ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সৌদি রিয়ালের মূল্য আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ রাত ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২.৫৭ টাকা।
১০ ঘণ্টা আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।
১০ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন কাঠামোকে সামনে রেখে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং বর্তমানে তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের আর্থিক সুবিধা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
১২ ঘণ্টা আগে

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পথে যাচ্ছে সরকার। নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেলের আওতায় কম পেনশন পাওয়া পুরোনো অবসরপ্রাপ্তদের সুবিধা বাড়াতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। এ উপলক্ষে নির্বাচনি তফসিল ঘোষণা করেছে সংগঠনটির নির্বাচন কমিশন।
১৭ ঘণ্টা আগে

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আকাশে মেঘের উপস্থিতি বাড়তে পারে। এর প্রভাবে কিছু এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের আভাস পাওয়া যায়নি।
১ দিন আগে