
নিজস্ব প্রতিবেদক: গাজায় চলমান সামরিক অভিযানে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে শুক্রবার (৫ জুলাই) সেনাবাহিনী পরিচালিত রেডিওতে সম্প্রচারিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
ব্রিটিশ সংবাদমাধ্যম *মিডল ইস্ট মনিটর*-এর বরাতে জানা যায়, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের স্থল অভিযানের পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন মোট ৪৪০ জন ইসরায়েলি সেনা। এদের মধ্যে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রের বাইরের দুর্ঘটনায়—যা মোট সেনা হতাহতের প্রায় ১৬ শতাংশ।
দুর্ঘটনায় প্রাণ হারানো সেনাদের মধ্যে রয়েছেন:
* নিজেদের গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার): ৩১ জন
* গোলাবারুদ বিস্ফোরণে: ২৩ জন
* সাঁজোয়া যান চাপায়: ৭ জন
* অজ্ঞাত উৎস থেকে গুলিবর্ষণে: ৬ জন
গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর আবার অভিযান শুরুর পর থেকে আরও ৩২ জন সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন দুর্ঘটনায় এবং ৫ জন কর্মক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবস্থাপনায় ত্রুটি কিংবা অসাবধানতার কারণে মারা যান। সর্বশেষ এক সেনার মৃত্যু হয়েছে ৩ জুলাই রাতে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
সামগ্রিকভাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত মোট ৮৮২ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬ হাজার ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।
— সোহাগ/

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশিসহ চার বিদেশি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ)। আহতদের মধ্যে দুইজন সিরীয় নাগরিকও রয়েছেন।
৪ দিন আগে

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ জুন ২০২৬

বিশ্ববাজারে আবারও অস্থিরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কেন্দ্র করে একদিকে যেমন জ্বালানি তেলের দাম বাড়ছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। এর প্রভাব সরাসরি পড়েছে মূল্যবান ধাতুর বাজারে। নতুন সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা খেল সোনা।
১ জুন ২০২৬

যুদ্ধবিরতির আলোচনা চললেও থামছে না রক্তপাত। লেবাননের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২১ জন। একই সময়ে রাজধানী বৈরুতেও হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো দেশে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২৮ মে ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে বড় ধাক্কা খেল বিশ্ব জ্বালানি বাজার। ইরানে মার্কিন বাহিনীর নতুন হামলার পর আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।
২৭ মে ২০২৬

দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থান ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। সম্ভাব্য সমঝোতার খবর সামনে আসতেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন নেমে এসেছে। এতে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির বার্তা ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিনির্ভর দেশগুলো নতুন করে আশাবাদী হয়ে উঠেছে।
২৫ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো কয়েকজন শ্রমিক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
২৩ মে ২০২৬

অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে অস্থায়ী ভিসায় অবস্থানরত বিদেশি নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন না। স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে হলে তাদের নিজ দেশে ফিরে আবেদন করতে হবে।
২৩ মে ২০২৬

চীনের শানসি প্রদেশে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কয়লা খনিতে প্রাণ হারিয়েছেন অন্তত আট শ্রমিক। এখনও খনির ভেতরে আটকা পড়ে আছেন আরও ৩৮ জন শ্রমিক। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান।
২৩ মে ২০২৬