
নিজস্ব প্রতিবেদন: ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যে আপাত শান্তি ফিরেছে ইরান ও ইসরায়েলের মধ্যে। কিন্তু যুদ্ধবিরতির পরও থেমে নেই রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ। এবার ইরানের তেলনির্ভর অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানল যুক্তরাষ্ট্র।
৩ জুলাই, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অর্থ মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। মূলত ইরানি তেল বিক্রির সঙ্গে জড়িত আন্তর্জাতিক চক্রকে টার্গেট করেই এই পদক্ষেপ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, “ইরানের রাজস্বের উৎসে চাপ সৃষ্টি করে তাদের অস্থিতিশীল কার্যকলাপে অর্থায়ন রোধ করাই আমাদের লক্ষ্য।”
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাক ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক সালিম আহমেদ সাইদের নেতৃত্বে একটি চক্র বহু বছর ধরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ইরানি তেলকে ‘ইরাকি তেল’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বাজারে পাচার করে আসছে। এই তেল সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন পশ্চিমা দেশে বিক্রি করা হতো।
মার্কিন প্রশাসনের দাবি, ২০২০ সাল থেকেই এই পাচার কার্যক্রম সক্রিয় রয়েছে। এর মাধ্যমে ইরান গোপনে বিপুল পরিমাণ অর্থ আয় করছে এবং তা ব্যবহার করছে বিদেশে তাদের প্রভাব বিস্তারে।
নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে কয়েকটি জাহাজ, যেগুলো ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিত গোপন নেটওয়ার্কের অংশ। এই জাহাজগুলো গোপনে তেল পরিবহন করে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বাজারে পণ্য সরবরাহ করে।
এছাড়াও, হিজবুল্লাহ-ঘনিষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান ‘আল-কারদ আল-হাসান’ এবং তাদের একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোটি কোটি ডলারের লেনদেনের মাধ্যমে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
এই নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা যাবে। একই সঙ্গে, কোনো মার্কিন নাগরিক বা কোম্পানি তাদের সঙ্গে আর্থিক লেনদেনে অংশ নিতে পারবে না।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর আর্থিক সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই উদ্বিগ্ন। এরই ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে ওয়াশিংটন।
রয়টার্সের এক আগের প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র গোপনে তেল বিক্রি করেই ইরান প্রতিবছর প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করে, যার বড় একটি অংশই যায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর পেছনে।
আশা/

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
১ দিন আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
৫ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
৫ দিন আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
৫ দিন আগে

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
৫ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিনিময়মূল্যে পরিবর্তন এসেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, মার্কিন ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বেড়েছে। তবে মালদ্বীপের রুফিয়া ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের দাম কমেছে। ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের বিনিময়মূল্য অপরিবর্তিত রয়েছে।
৫ দিন আগে

বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে Apple-এর নতুন প্রিমিয়াম স্মার্টফোন iPhone 18 Pro Max। তবে ফোনটি কেনার আগে শুধু দাম কিংবা ক্যামেরার বৈশিষ্ট্য দেখলেই চলবে না। একই মডেলের ফোনের দাম, আমদানির দেশ, সিম ব্যবহারের সুবিধা, ওয়ারেন্টি ও বিক্রয়-পরবর্তী সেবায় পার্থক্য থাকতে পারে।
১০ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরের ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ রোববার (৪ অক্টোবর ২০২৬) প্রায় ৯৬ টাকা। বিভিন্ন বৈদেশিক মুদ্রা বিনিময় উৎসে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের ৪ অক্টোবরের ক্রস রেটে ১ সিঙ্গাপুর ডলারের বিড ৯৫.৯৮ টাকা এবং আস্ক ৯৬.১৮ টাকা নির্ধারিত হয়েছে।
৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ৪ অক্টোবর ২০২৬ মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হলো। দেওয়া তথ্য অনুযায়ী, আজ ১ মালয়েশিয়ান রিংগিতের মূল্য ৩০.০৯ টাকা। আগের দিন রেট ছিল ৩০.১০ টাকা।
৪ অক্টোবর ২০২৬