
নিজস্ব প্রতিবেদক: জাপানের দক্ষিণাঞ্চলের টোকারা দ্বীপপুঞ্জ যেন ভূমিকম্পের দোলাচলে দুলছে। গত ১৪ দিনে এই অঞ্চলে রেকর্ড করা হয়েছে ৯০০টিরও বেশি ভূমিকম্প। দিন-রাতের টানা কম্পনে দিশেহারা হয়ে পড়েছেন দ্বীপবাসীরা। ঘুমাতে পর্যন্ত ভয় পাচ্ছেন অনেকে। পুরো দেশজুড়ে আবারও বড় ধরনের সুনামির আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ২১ জুন থেকে টোকারার আশপাশের সমুদ্র অঞ্চলে ভূমিকম্পীয় সক্রিয়তা অস্বাভাবিকভাবে বেড়েছে। সর্বশেষ বুধবার রেকর্ড করা হয়েছে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প।
তবে এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের ভাষ্য, আপাতত সরাসরি সুনামির সম্ভাবনা নেই, কিন্তু নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। যে কোনো সময় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতিও নিতে বলা হচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা জাপানি টিভি চ্যানেল এমবিসিকে বলেন, "ঘুমাতে গেলেই মনে হয় মাটি কাঁপছে। মনে হয় আবার ভূমিকম্প হবে। খুব ভয় লাগে।"আরেকজন, চিজুকো আরিকাওয়া জানান, “রাতে সমুদ্রের দিক থেকে গর্জন শুনতে পাই। ভূমিকম্প শুরু হওয়ার আগে এমন শব্দ শুনলেই গায়ে কাঁটা দেয়।”
আকুসেকিজিমা দ্বীপের ৬০ বছর বয়সী ইসামু সাকামোতো বলেন, “প্রথমে একটা ধাক্কা লাগে, তারপর পুরো ঘর যেন কেঁপে ওঠে। মাথা ঘুরে যায়, গা বমি লাগতে থাকে।”
টোকারা দ্বীপপুঞ্জে ১২টি দ্বীপের মধ্যে ৭টিতে মানুষের বসবাস। মোট জনসংখ্যা প্রায় ৭০০ জন। চিকিৎসাসেবার সুযোগ সীমিত—সবচেয়ে কাছের স্বাস্থ্যকেন্দ্র কাগোশিমায়, যেখানে যেতে ছয় ঘণ্টার ফেরি লাগে।
ভূমিকম্প আতঙ্কে পর্যটনেও প্রভাব পড়ছে। অনেক গেস্টহাউস নতুন বুকিং নিতে অস্বীকৃতি জানাচ্ছে, কারণ ভবিষ্যতে এগুলোকে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন সাংবাদিকদের অহেতুক ঝামেলা না করতে অনুরোধ জানিয়েছে।
এদিকে এই ধারাবাহিক ভূমিকম্প ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব—শিগগিরই একটি বড় বিপর্যয় আসছে। বিশেষ করে জাপানি একটি পুরনো কমিক বইয়ে আর্টিস্ট রিও তাতসুকির ভবিষ্যদ্বাণী—২০২৫ সালের ৫ জুলাই ভয়াবহ ভূমিকম্প হবে—নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
ফলে অনেকেই ইতোমধ্যে ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন।
উল্লেখ্য, জাপানে বছরে গড়ে প্রায় ১,৫০০ ভূমিকম্প ঘটে। তবে ২০১১ সালের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষ মারা যাওয়ার পর থেকেই “দ্য বিগ ওয়ান” নামক একটি সম্ভাব্য মহা-ভূমিকম্পের ভয় দেশটির মানুষের মধ্যে রয়ে গেছে।
সরকার মনে করে, যদি “দ্য বিগ ওয়ান” সত্যি সংঘটিত হয়, তবে প্রাণহানির সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করেই সরকার নতুন করে সুরক্ষা বাঁধ নির্মাণ, আধুনিক আশ্রয়কেন্দ্র এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি জোরদার করেছে।

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
৩ দিন আগে