
নকল কাগজপত্র ও অনিয়ম ঠেকাতে মোটরসাইকেল রেজিস্ট্রেশনে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানি করা কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাস স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু আমদানিকারক এসকেডি (সেমি নকড ডাউন) ও সিকেডি (কমপ্লিটলি নকড ডাউন) অবস্থায় মোটরসাইকেল এনে সিবিইউ (কমপ্লিটলি বিল্ট ইউনিট) হিসেবে জাল কাগজপত্র দিয়ে রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করছে।
এছাড়া, ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলকে ভুলভাবে ১৬৫ সিসি বা তার কম দেখিয়ে কাস্টমস ছাড় করানো হচ্ছে এবং রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হচ্ছে—যা সম্পূর্ণ বেআইনি।
এই ধরনের অনিয়ম বন্ধে বিআরটিএ জানিয়েছে, এখন থেকে সদর দপ্তরের যাচাই-বাছাই এবং চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। সিবিইউ বা এসকেডি অবস্থায় আমদানিকৃত মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদনসাপেক্ষে বিআরটিএর আইএস সফটওয়্যারে আপলোড করা হবে। সার্কেল অফিসগুলো সেই তালিকার ভিত্তিতে রেজিস্ট্রেশন দেবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ৩১ জুলাই ২০২৫-এর পর থেকে সদর দপ্তরের অনুমোদন ছাড়া কোনো আমদানিকৃত মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএ চেয়ারম্যানের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
২ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
৭ ঘণ্টা আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
৮ ঘণ্টা আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
৯ ঘণ্টা আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
৯ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে

বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা (২০২৬)-এর ফলাফল আজ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
১০ ঘণ্টা আগে