
নিজস্ব প্রতিবেদন: ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইরানের গোয়েন্দা বাহিনী আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
২৫ জুন, বুধবার তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই অভিযান পরিচালনা করেছে ইরানের গোয়েন্দা সংস্থা ‘হযরত ওয়ালি আছর কর্পস’।
গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ অভিযুক্ত রাষ্ট্রবিরোধী তৎপরতা, আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে।
অন্যদিকে, একই দিনে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির দাবি করেন, সম্প্রতি শেষ হওয়া ১২ দিনের যুদ্ধে তাদের কমান্ডো ইউনিট ইরানের অভ্যন্তরে গোপন অভিযান চালিয়েছে। তিনি জানান, ইরানের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলোর উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার সহযোগিতার কথাও উল্লেখ করেন।
এদিকে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটি প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজের অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ড দিয়ে থাকে।
যদিও মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে উভয় পক্ষই নিজেদের জয় দাবি করে চলেছে। বিশ্লেষকদের ধারণা, সামরিক সংঘাত থামলেও গোয়েন্দা অভিযান এবং কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে পারে।
সোহাগ/

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি নিয়মিত দেশে অর্থ পাঠান। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেন বাড়ার কারণে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা এখন শুধু প্রবাসীদের জন্য নয়, ব্যবসায়ী ও বৈদেশিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর আগে রিংগিতের সর্বশেষ রেট সম্পর্কে ধারণা থাকলে তুলনামূলক ভালো সময়ে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
১ ঘণ্টা আগে

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ ১৪ আগস্ট নতুন হিসাব অনুযায়ী ১ সৌদি রিয়ালে ৩২ টাকা ৭৮ পয়সা। ১৪ আগস্ট সকাল ১১টা ২০ মিনিট ইউটিসি সময়ের আন্তর্জাতিক বাজারভিত্তিক বিনিময় হার অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় আবারও ঊর্ধ্বমুখী হয়েছে বিশ্ববাজারে তেলের দাম। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১৪ ঘণ্টা আগে

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের স্বস্তির হাওয়া নাকি নতুন উদ্বেগের লক্ষণ? বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে সম্প্রতি কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বৈশ্বিক সরবরাহ সংক্রান্ত নানা জটিলতা এবং বিশ্ব অর্থনীতিতে জ্বালানির কাঙ্ক্ষিত চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কার জেরে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে প্রধান দুই বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।
২৩ ঘণ্টা আগে

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি এবং দেশের স্বার্থে বিদেশে কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসীরা আমাদের দেশের প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতিদিনের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা প্রেরণের পথকে আরও সহজ ও সাবলীল করতে এবং সঠিক আর্থিক হিসাব রাখতে আমরা নিয়মিতভাবে বিশ্ববাজারের বিভিন্ন দেশের মুদ্রার সঠিক ও হালনাগাদ হার সরবরাহ করে থাকি।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশার আলো ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে ফের বড় ধরনের ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে। এই কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওপর, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ দিন আগে

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং দেশের স্বার্থে বিদেশে কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসীরা আমাদের দেশের প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতিদিনের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা প্রেরণের পথকে আরও সহজ ও সাবলীল করতে এবং সঠিক আর্থিক হিসাব রাখতে আমরা নিয়মিতভাবে বিশ্ববাজারের বিভিন্ন দেশের মুদ্রার সঠিক হার সরবরাহ করে থাকি।
২ দিন আগে

রোমাঞ্চকর ও বিস্ময়কর এক মহাজাগতিক ঘটনার সরাসরি সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। আজ বুধবার (১২ আগস্ট) আকাশে দেখা যাচ্ছে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিল মাসের পর এটিই বিশ্বজুড়ে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশেষ করে ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডে অত্যন্ত স্পষ্টভাবে এমন মহিমান্বিত দৃশ্য দেখা যাচ্ছে, যা নিয়ে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের এই পূর্ণগ্রাসের স্থায়িত্ব হতে পারে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
২ দিন আগে