
নিজস্ব প্রতিবেদক: ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ায় বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস।
২৬ জুন (বৃহস্পতিবার) এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরায়েল ও তার মিত্রদের সামরিক তৎপরতার বিরোধিতায় বাংলাদেশ যে একাত্মতা প্রকাশ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন স্তরের মানুষ, প্রতিষ্ঠান এবং সরকার এই ইস্যুতে যে স্পষ্ট ও সহানুভূতিশীল অবস্থান নিয়েছে, তা ইরানি জাতির কাছে এক মানবিক বন্ধনের প্রতীক হয়ে উঠেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তব্য, বিবৃতি এবং শিক্ষাবিদ ও সমাজকর্মীদের অবস্থান ইরানিদের কাছে মানবতা, ন্যায়বিচার ও মর্যাদার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিচ্ছবি। এটি প্রমাণ করে—বাংলাদেশ শুধুমাত্র মানবিক কারণে নয়, নৈতিক চেতনার কারণেও ন্যায় ও স্বাধীনতার পক্ষে অটল।
ইরান দূতাবাস আরও উল্লেখ করে, ইরানি জনগণের প্রতিরোধ কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া নয়—বরং এটি জাতির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এক অবিচল সংগ্রাম। বিশ্ববাসীর কাছে এটিই বার্তা— আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু অধিকার নয়, বরং একটি নৈতিক দায়িত্ব।
বিবৃতির শেষাংশে ইরান জানায়, আন্তর্জাতিক আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী সংহতি গড়ে তোলা এখন সময়ের দাবি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ যে অবিচল সমর্থন জানিয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির সুযোগ তৈরি হয়েছে। সরকার নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই বৃদ্ধি সবার জন্য সমান হারে কার্যকর হবে না। যাদের বর্তমান পেনশন তুলনামূলক কম, তাদের জন্য বৃদ্ধির হার রাখা হয়েছে বেশি; আর বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সবকিছু নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরকে বিবেচনা করছে।
৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৫ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১৫ ঘণ্টা আগে