সদ্য সংবাদ
দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস
নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস নামিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিনিয়োগকারীরা সুরক্ষিত সম্পদ হিসেবে বিবেচিত স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন। এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক সোনার বাজারে।
মঙ্গলবার (২৪ জুন) স্পট গোল্ডের দাম হঠাৎ করে ১.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩,০১৬ ডলারে। এর আগে এটি সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত পতন হয়ে পৌঁছে যায় গত ৯ জুনের পর সবচেয়ে নিম্ন স্তরে।
একইভাবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দামও কমে গেছে ১.৮ শতাংশ, যা বর্তমানে দাঁড়িয়েছে ৩,৩৩৩ ডলারে।
বিশ্লেষকরা বলছেন, টানা ১২ দিন ধরে চলা যুদ্ধকালীন সময়েও স্বর্ণের বাজারে খুব বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়নি। তবে যুদ্ধবিরতির পরপরই বিনিয়োগকারীদের আস্থার পরিবর্তন ঘটেছে। এখন তারা অপেক্ষাকৃত বেশি লাভের আশায় ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন, যার প্রভাবে স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে এবং বাজারে দাম পড়েছে।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)