
নিজস্ব প্রতিবেদন: ইরানের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে ইসরায়েল। রাজনৈতিক ও সামরিকভাবে কাঙ্ক্ষিত কোনো অর্জন না থাকায় এই যুদ্ধ এখন পরিণত হয়েছে বিপুল ক্ষতির বোঝায়। আর্থিক ব্যয়, সামরিক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতির দিক থেকে এটি ইসরায়েলের জন্য এক গভীর ধাক্কা।
যুদ্ধ শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফলতার দাবি করলেও, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বাধীন নিরাপত্তা বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলেন, “ইসরায়েলের যুদ্ধের প্রধান দুটি লক্ষ্য ছিল— ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং দেশটির সরকারকে দুর্বল করা। বাস্তবে কোনো লক্ষ্যই পূরণ হয়নি।”
ইসরায়েলের পুরোনো কৌশল ছিল শত্রুপক্ষের উচ্চপদস্থ নেতাদের ‘টার্গেট কিলিং’-এর মাধ্যমে শত্রুশক্তিকে দুর্বল করা। লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ওপর হামলার চেষ্টা কিছুটা সফল হলেও, ইরান এই প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। বরং এর ফলে ইরানিদের মধ্যে জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয়েছে।
যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের হাইফা ও তেলআবিবে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজেছে। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বাণিজ্য ও পরিবহন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, ‘আয়রন ডোম’ থেকে শুরু করে ‘ডেভিডস্লিং’ ও ‘অ্যারো থ্রি’-সহ সবকটি প্রযুক্তি।
ইসরায়েলের সাবেক সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিয়েম আমিনাচ জানান, “যুদ্ধের প্রতিদিন গড়ে ৭২৫ মিলিয়ন ডলার খরচ হয়েছে। এর মধ্যে ৫৯৩ মিলিয়ন ডলার গেছে আক্রমণাত্মক অভিযানে, আর বাকি খরচ হয়েছে প্রতিরক্ষা ও সেনা মোতায়েনে।”
‘আনাদোলু’ এবং ‘মিডল ইস্ট মনিটর’ সূত্রে জানা যায়, প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ‘ডেভিডস্লিং’ ব্যবহারে খরচ হয়েছে ৭ লাখ ডলার এবং ‘অ্যারো থ্রি’ ব্যবহারে লেগেছে ৪ মিলিয়ন ডলার। প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র ঠেকাতে এই প্রযুক্তিগুলোর ব্যবহার হয়েছে।
‘ডিফেন্স ইন্টেলিজেন্স’ ও TRT World-এর তথ্য অনুযায়ী, ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যয় দাঁড়িয়েছে ২.৪ বিলিয়ন থেকে ৮.৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে। যুদ্ধ-পরবর্তী অবকাঠামো পুনর্গঠনে আরও প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয় হবে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানায়, এই স্বল্পমেয়াদী সংঘর্ষে অন্তত ৯ হাজার ইসরায়েলি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪.৩ শতাংশ থেকে নেমে এসেছে ৩.৬ শতাংশে।
সোহাগ/

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশার আলো ম্লান হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে ফের বড় ধরনের ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে। এই কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওপর, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং দেশের স্বার্থে বিদেশে কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসীরা আমাদের দেশের প্রকৃত রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতিদিনের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা প্রেরণের পথকে আরও সহজ ও সাবলীল করতে এবং সঠিক আর্থিক হিসাব রাখতে আমরা নিয়মিতভাবে বিশ্ববাজারের বিভিন্ন দেশের মুদ্রার সঠিক হার সরবরাহ করে থাকি।
১৪ ঘণ্টা আগে

রোমাঞ্চকর ও বিস্ময়কর এক মহাজাগতিক ঘটনার সরাসরি সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব। আজ বুধবার (১২ আগস্ট) আকাশে দেখা যাচ্ছে এক বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিল মাসের পর এটিই বিশ্বজুড়ে প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশেষ করে ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডে অত্যন্ত স্পষ্টভাবে এমন মহিমান্বিত দৃশ্য দেখা যাচ্ছে, যা নিয়ে বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনার শেষ নেই। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এবারের এই পূর্ণগ্রাসের স্থায়িত্ব হতে পারে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।
১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
৫ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
৫ দিন আগে

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য এক যুগান্তকারী ও স্বস্তিদায়ক ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এখন থেকে কর্মস্থলে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন করতে ব্যর্থ হলে বা গড়িমসি করলে, প্রবাসীরা দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো নতুন নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন। এর জন্য কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতা পোহাতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।
৬ দিন আগে

আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তির হাওয়া বইয়ে দিয়ে আবারও নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে ইরান ও ওমানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে—এমন খবর প্রকাশের পরই বিশ্ববাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে জোরালো ধারণা তৈরি হয়েছে যে, এই আলোচনার সফল ও চূড়ান্ত পরিণতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দীর্ঘদিনের ভূরাজনৈতিক উত্তেজনা অনেকাংশে প্রশমিত করতে পারে, যার সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে গোটা বৈশ্বিক জ্বালানি বাজারে।
৬ দিন আগে

বহুল আলোচিত ৫ আগস্টের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রদান ও প্রচারের বিষয়টি নিয়ে সৃষ্ট নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেদের অবস্থান অত্যন্ত পরিষ্কার ভাষায় তুলে ধরেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। দেশটির সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, এ ধরনের কোনো বক্তব্যের সঙ্গে ভারত রাষ্ট্রের বা তাদের নীতিনির্ধারক মহলের বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। পুরো আয়োজনটি সম্পূর্ণ একটি বেসরকারি উদ্যোগ বলে জানিয়েছে দিল্লি।
৫ আগস্ট ২০২৬

বিশ্বের অর্থনীতি ও জ্বালানি বাজারের গতিপ্রকৃতিতে ফের বড় ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ায় দুই দেশের মধ্যকার কূটনৈতিক সংকটের দ্রুত শান্তিপূর্ণ সমাধানের পথ সংকুচিত হয়ে পড়েছে। এই কূটনৈতিক অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে, যার ফলে বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
৫ আগস্ট ২০২৬