
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ-অস্থিরতার প্রেক্ষাপটেও বাংলাদেশ সরকার অকটেন আমদানিতে বড় অঙ্কের সাশ্রয় করতে যাচ্ছে। ইন্দোনেশিয়া থেকে ২৫ হাজার টন অকটেন (গ্যাসোলিন ৯৫ আনলেডেড) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা। এই চুক্তির ফলে সরকারের প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানা গেছে।
বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৪তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা জানান, যুদ্ধ শুরুর আগে যে দামে জ্বালানি কেনা হতো, যুদ্ধ প্রশমিত হওয়ার পর সেই দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের ফলে প্রতি ব্যারেলে ৫ থেকে ১০ ডলার পর্যন্ত দাম হ্রাস পেয়েছে, যার ফলে বিপুল পরিমাণে সাশ্রয় সম্ভব হয়েছে।
এবারের অকটেন আমদানিতে প্রতি ব্যারেলে প্রিমিয়াম মূল্য ধরা হয়েছে ৫.৯৩ মার্কিন ডলার এবং রেফারেন্স মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৩.৬১ ডলার। জ্বালানিটি সরবরাহ করবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (বিএসপি)।
এছাড়া সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন পায়। সেটি হলো—জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৫ মেয়াদে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বিদেশি প্রতিষ্ঠান থেকে জিটুজি (সরকার-টু-সরকার) চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন। এসব চুক্তির ক্ষেত্রে রেফারেন্স ও প্রিমিয়াম মূল্য অনুযায়ী জ্বালানি কেনা হবে।
মোট সাতটি ক্রয় প্রস্তাব এই বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের তিনটি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি এবং খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাব রয়েছে।
সোহাগ/

হাসান: প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত উপার্জনই দেশের রেমিটেন্স প্রবাহকে শক্তিশালী করে। সেই প্রবাসীদের সুবিধার্থে আজ ০৫ মার্চ ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশের সর্বশেষ মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা ছয়বার মূল্যবৃদ্ধির পর অবশেষে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে সোনায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। ৫ মার্চ ২০২৬ থেকে নতুন এই দর সারাদেশে কার্যকর রয়েছে।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারি ছুটির তালিকায় আরও একদিন যুক্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
৫ ঘণ্টা আগে

সাকিব: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে এটি পুরোপুরি কার্যকর হতে সময় লাগবে এবং ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
২ দিন আগে

হাসান: প্রবাসী ভাইয়েরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত আয়ের সঠিক মূল্য নিশ্চিত করতে প্রতিদিনের আপডেটেড মুদ্রা বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ০৩ মার্চ ২০২৬ তারিখে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ রেট নিচে তুলে ধরা হলো।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে থামছেই না দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে ভারত আন্তরিকভাবে কাজ করতে চায়।
২ দিন আগে

সাকিব: জারে আবারও দামের ঝড়। সবথেকে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায় পৌঁছেছে। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবী সোনার মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা—নতুন জাতীয় পে-স্কেল। অবশেষে সেই দাবিকে সামনে রেখেই প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশের দাবিতে সোমবার (২ মার্চ) সমিতির আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেয়।
২ দিন আগে