
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা চাপের মুখে দাঁড়িয়ে বছরের পর বছর একা লড়েছে ইরান। এই লড়াইকে অনেকেই দেশটির প্রতিরোধের প্রতীক ও একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন। কিন্তু এই বিজয়ের পেছনে রয়েছে অনেক ত্যাগ—বিশেষ করে ঘরের ভিতরেই লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের জন্য।
এই বিশ্বাসঘাতকদের এবার ছাড় দিচ্ছে না ইরান। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে শুরু হয়েছে বড় পরিসরের গুপ্তচরবিরোধী অভিযান। এখন পর্যন্ত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৭০০-র বেশি ব্যক্তিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
তাদের অধিকাংশকেই ইরানে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির পেছনে মূল ভূমিকা পালনকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেউ চালাত সাইবার হামলা, কেউ ছড়াত মিথ্যা তথ্য ও গুজব, আবার কেউ রাষ্ট্রবিরোধী অপপ্রচারে জড়িত ছিল।
সম্প্রতি ইরান-ইসরায়েল ১২ দিনের সংঘাতে এদের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ উঠেছে। যুদ্ধের ঠিক পরদিনেই হামাদান প্রদেশ থেকে মোসাদের হয়ে কাজ করা ছয়জনকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে দেশজুড়ে অস্থিরতা তৈরির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
শুধু এখানেই শেষ নয়। গত শুক্রবার আরও ৫৪ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধেও রয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের হয়ে কাজ করার প্রমাণ।
এরই মধ্যে ইরান তিনজন মোসাদ-সম্পৃক্ত ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিচার বিভাগ জানিয়েছে, ইদ্রিস আলী, আজাদ সোজাই এবং রাসুল আহমদ রাসুল নামে এই তিনজন দেশটির ভেতরে বিস্ফোরক সরবরাহ করে হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনায় যুক্ত ছিল। যুদ্ধবিরতির ঠিক একদিন পরই তাদের শাস্তি কার্যকর করা হয়।
ইরান বহু বছর ধরেই ইসরায়েলের সঙ্গে এক ‘ছায়াযুদ্ধে’ লিপ্ত। ইরান সরকার দাবি করে, তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে মোসাদ বহুদিন ধরে দেশের ভেতরে গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তুলেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোও ইঙ্গিত দিয়েছে, ইরানের প্রতিরক্ষা স্থাপনায় সাম্প্রতিক হামলাগুলো দীর্ঘমেয়াদি গোয়েন্দা পরিকল্পনারই অংশ। এতে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা নিহত হন, এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়ে।
মোসাদ দাবি করেছে, তারা ইরানের নিরাপত্তা কাঠামোর গভীরে প্রবেশ করতে পেরেছে, যেখানে মানব গোয়েন্দার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
এই তথ্য আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আর ইরান সাফ জানিয়ে দিয়েছে—ঘরের ভিতরের কোনো বিশ্বাসঘাতক এবার রেহাই পাবে না। অভিযান চলবে যতদিন না শেষ বিশ্বাসঘাতককেও চিহ্নিত করা যায়।
সোহাগ/

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জারি করা হয়েছে নতুন নির্দেশনা। দেশটির Islamic Affairs and Charitable Activities Department জানিয়েছে, এ বছর ঈদের নামাজ কোনো খোলা মাঠ বা বড় ঈদগাহে আয়োজন করা যাবে না। বরং ঈদের সব জামাত অনুষ্ঠিত হবে শুধুমাত্র মসজিদের অভ্যন্তরে।
১৪ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র রমজান মাস শেষের দিকে। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন অধীর আগ্রহে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে বিশ্বের দুটি মুসলিম প্রধান দেশ Turkey ও Singapore আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করেছে। দেশ দুটি চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতেও এই সিদ্ধান্ত নিয়েছে।
১৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শাওয়াল মাসের চাঁদ নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে আগ্রহ। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত Al Khatim Astronomical Observatory থেকে ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের শেষ অর্ধচন্দ্রের একটি বিরল ছবি ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে International Astronomical Center।
১৪ ঘণ্টা আগে

চীনের একটি বিশ্ববিদ্যালয়ের অদ্ভুত কিন্তু আলোচিত উদ্যোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বসন্তকালীন ছুটিতে শিক্ষার্থীদের প্রেম করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। পরীক্ষার ফলাফল ও একাডেমিক সাফল্যের ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া একটি দেশে এমন উদ্যোগ অনেকের কাছেই বিস্ময়কর বলে মনে হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে ‘চূড়ান্ত’ পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
১ দিন আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন সৌদি আরবে। আজ ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জানানো হবে ঈদের চূড়ান্ত তারিখ। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের নজর এখন আকাশের দিকে।
১ দিন আগে

হাসান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাতেও। সংঘাত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের স্বস্তি দিতে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
৩ দিন আগে