
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়ছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। ইসরায়েল-ইরান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের সক্রিয় অবস্থান বিশ্বকাপ ফুটবলকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে—২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে কি ইরান অংশ নিতে পারবে?
২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতোমধ্যেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান, এবং এটি তাদের টানা চতুর্থবার বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান রাজনৈতিক বৈরিতা বিশ্ব ফুটবলে অনিশ্চয়তা তৈরি করেছে।
ইতিহাস বলছে, আন্তর্জাতিক রাজনীতি আগে-ভাগেই খেলার ময়দানে হস্তক্ষেপ করেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ফিফা ও উয়েফা তাদের নিষিদ্ধ করেছিল। নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের সময় যুগোস্লাভিয়াকেও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই উদাহরণ সামনে রেখেই অনেকে ভাবছেন, এবার ইরানের ওপরও নিষেধাজ্ঞা আসতে পারে।
ফিফার বর্তমান নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রশাসন বরাবরই ইরান-বিরোধী অবস্থান নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক এই অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে।
তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি। যদি ইরানি খেলোয়াড় ও সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা থাকে, তাহলে খেলোয়াড়দের ম্যাচ খেলতে যাওয়া ও দর্শকদের গ্যালারিতে উপস্থিত হওয়া—দুটিই প্রশ্নবিদ্ধ হবে। এ অবস্থায় ফিফা ইরানকে এমন গ্রুপে রাখতে পারে, যাতে তাদের ম্যাচগুলো মেক্সিকো বা কানাডায় হয়।
কিন্তু সমস্যা আরও জটিল হয়ে উঠবে যদি ইরান গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ড বা আরও সামনে এগোয়। তখন ম্যাচগুলো মূলত যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে, যা ফিফা এবং আয়োজক দেশের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠবে। তখন সিদ্ধান্ত নিতে হবে—ইরানকে খেলার সুযোগ দেওয়া হবে, নাকি রাজনৈতিক চাপের কারণে বাদ দেওয়া হবে।
ইরান যদিও মাঠের পারফরম্যান্সে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, কিন্তু মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা এখন তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি কেবল ক্রীড়ার সীমায় সীমাবদ্ধ নয়—এটি হয়ে উঠেছে বৃহৎ এক ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন।
– প্রতিবেদক, আশা

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল আর্জেন্টিনা। রোমাঞ্চে ভরা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নিয়েছে আলবিসেলেস্তেরা।
৪ দিন আগে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার আল-আমিনকে ১৫ আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ‘ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে’ অসদাচরণ ও মাঠের উত্তেজনাকর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৫ দিন আগে

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের অন্যতম কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এই আর্জেন্টাইন তারকা।
১৬ আগস্ট ২০২৬

বিশ্ব ফুটবলের অবিসংবাদিত জাদুকর লিওনেল মেসি বর্তমানে তার জীবনের অন্যতম কঠিন ও শোকাবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তার বাবা হোর্হে মেসির প্রয়াণে গভীর শোকে সম্পূর্ণ ভেঙে পড়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। প্রিয় বাবাকে হারানোর এই অপূরণীয় বেদনায় মানসিকভাবে নিজেকে সামলে নিতে তিনি আপাতত ফুটবল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মার্কিন মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এই মহাতারকা ঠিক কবে আবার সবুজ মাঠে পা রাখবেন, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩ আগস্ট ২০২৬

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে ২০২৬ বিশ্বকাপ চলাকালে গুরুতর নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে পুলিশের ফাঁস হওয়া একটি নথিতে। বিশেষ করে মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা, বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র নিয়ে স্টেডিয়ামে হামলার কথিত হুমকির তথ্য সামনে এসেছে।
৮ আগস্ট ২০২৬

লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের অন্ত নেই। বিশেষ করে ২০২৮ কোপা আমেরিকায় আকাশি-নীল জার্সিতে বিশ্বসেরা এই জাদুকরকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তবে এ বিষয়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, মেসির ওপর কোনো ধরনের অদৃশ্য চাপ তৈরি করা হবে না।
৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে ফুটবল বিশ্বে নতুন এক দলবদলের গুঞ্জন চারদিকে ডালপালা মেলতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ইংলিশ ক্লাব লিস্টার সিটি অধ্যায় চিরতরে পেছনে ফেলে এবার আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব সাবাহ এফসিতে নাম লেখাতে পারেন ২৮ বছর বয়সী এই তারকা ফুটবলার। তার এই সম্ভাব্য ক্লাব পরিবর্তন দেশের ফুটবলপ্রেমীদের মাঝেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
৬ আগস্ট ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে তীব্র লড়াইয়ের পর পরাজিত হয়ে রানার্সআপ হিসেবে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। শিরোপা হাতছাড়া হওয়ার গভীর বেদনা ও হতাশা সঙ্গী হলেও, পুরো আসর জুড়ে লিওনেল মেসির দলের দুর্দান্ত পারফরম্যান্স এবং লড়াকু মানসিকতা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে। তবে সেই হতাশার দীর্ঘশ্বাস কাটিয়ে খুব দ্রুতই মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা।
৬ আগস্ট ২০২৬

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভবিষ্যৎ ঘিরে চলা জল্পনা-কল্পনার বিন্দুমাত্র কমতি নেই। তিনি কি সান্তোসে থাকছেন, নাকি নতুন কোনো ক্লাবে নাম লেখাবেন কিংবা একেবারে ফুটবলকে বিদায় জানাবেন এসব বিষয়ে এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজি নন ৩৪ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড। সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের একটি দাতব্য নিলাম অনুষ্ঠানে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার স্পষ্ট করে জানিয়েছেন যে, আগামী ডিসেম্বরের পরই তিনি তার পরবর্তী গন্তব্য বা ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বর্তমান ক্লাব সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে ডিসেম্বর পর্যন্ত এবং সেই চুক্তির প্রতি তিনি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকতে চান।
৫ আগস্ট ২০২৬