
নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যে ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মতির ঘোষণার পর বিশ্ববাজারে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে জ্বালানি তেলের দাম। এই শান্তিচুক্তির খবর সোমবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশ করেন।
ঘোষণার পর পরই তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অনেকটাই কেটে যায় এবং বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এর ফলে টানা দরপতনের ধারায় এক সপ্তাহ পর জ্বালানি তেলের দাম নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে।
মঙ্গলবার (২৪ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ২.৬৯ ডলার বা ৩.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮.৭৯ ডলারে—যা ১১ জুনের পর সর্বনিম্ন।
অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৭ ডলার বা ৩.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫.৪৬ ডলারে, যা ৯ জুনের পর সর্বনিম্ন রেকর্ড।
এদিকে যুদ্ধবিরতির খবর বিশ্বব্যাপী শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে, বাজারে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। তবে ডলারের দরপতন অব্যাহত রয়েছে।
এর আগে, সোমবার (২২ জুন) ইরানের পক্ষ থেকে একটি মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার জেরে এক ধাক্কায় তেলের দাম প্রায় ৯ শতাংশ হারে কমে গিয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ফলে জ্বালানির সরবরাহ নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তেলের বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। যদিও বিনিয়োগকারীরা আপাতত স্বস্তিতে থাকলেও বাজার পুরোপুরি স্থিতিশীল হতে আরও সময় লাগবে।

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২০ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
১ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৪ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৪ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৪ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৪ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৬ দিন আগে