
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ সময় ধরে রেকর্ড দামে উড়ছিল বিশ্ববাজারে স্বর্ণ। যুদ্ধাবস্থা, জ্বালানি তেলের অস্থিরতা ও ডলারের দামের দোলাচলের কারণে সোনায় বিনিয়োগ ছিল অনেকের নিরাপদ আশ্রয়। তবে হঠাৎ করেই বদলে গেল সেই চিত্র—বিশ্ববাজারে সোনার দামে এসেছে বড় পতন।
মূল কারণ—যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সর্বশেষ অবস্থান। বিশ্লেষকরা জানাচ্ছেন, সুদের হার কমাতে এখনই তেমন আগ্রহ দেখাচ্ছে না ফেড, বরং তারা নিচ্ছে অপেক্ষাকৃত সতর্ক ভঙ্গি। এর ফলে অনেক বিনিয়োগকারী সোনা ছেড়ে অন্য লাভজনক খাতে সরে যাচ্ছেন।
বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৩৩৫০ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৫% কম। একইভাবে প্লাটিনামের দামও কিছুটা পিছিয়েছে, যদিও কিছুদিন আগেই তা পৌঁছেছিল এক দশকের উচ্চতায়।
দুবাইয়ের বাজারেও এর প্রভাব স্পষ্ট। ‘গালফ নিউজ’-এর তথ্য অনুযায়ী, ২০ জুন শুক্রবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম নেমে এসেছে প্রতি গ্রাম ৪০৬ দিরহামে। অন্যান্য ক্যারেট অনুযায়ী দামগুলো হলো:
* ২২ ক্যারেট: ৩৭৬ দিরহাম
* ২১ ক্যারেট: ৩৬০.৫০ দিরহাম
* ১৮ ক্যারেট: ৩০৯ দিরহাম
যেখানে মাসখানেক আগেও ধারণা করা হচ্ছিল, ২২ ক্যারেট সোনা ৪০০ দিরহামের ওপরে চলে যাবে, সেখানে এই পতন বাজার বিশ্লেষকদের চোখে এক বড় ধাক্কা হিসেবেই বিবেচিত।
বিনিয়োগ প্রতিষ্ঠান সিটি ব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালের শেষভাগ থেকে ২০২৬ সালের মধ্যে স্বর্ণের দাম আরও ২০% পর্যন্ত কমে যেতে পারে। এমনকি তা ৩০০০ ডলারের নিচে নামার আশঙ্কাও রয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় বড় ধরনের পতন।
তবে অর্থনীতিবিদদের মতে, এই পতন হতে পারে সাময়িক। কারণ, বৈশ্বিক যুদ্ধাবস্থা ও অনিশ্চয়তা যতদিন চলবে, স্বর্ণ ততদিন নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা পাবে। আবার যদি ফেড সুদের হার কমানোর দিকে যায়, তাহলে স্বর্ণে বিনিয়োগ ফের বাড়তে পারে, যা দাম বাড়ার ইঙ্গিত দেয়।
বর্তমানে যাঁরা সোনা কেনার কথা ভাবছেন, তাঁদের জন্য এটি হতে পারে একটি ভালো সুযোগ। তবে বিনিয়োগের আগে অবশ্যই বাজারের গতি, সুদের হারের পরিবর্তন এবং বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
সিদ্দিকা/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে