
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে চট্টগ্রাম টেস্টে জয় ভিন্ন কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর সে জন্যই আগামিকাল ১ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, সাজিয়েছে শক্তিশালী একাদশ। ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ চোট পান জাকের আলী অনিক। তার জায়গায় আসেন মাহিদুল ইসলাম অঙ্কন। মিরপুরে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের সামনে। সব কিছু ঠিক থাকলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
মান বাঁচানোর ম্যাচে বিসিবি আগেভাগেই একাদশ ঘোষণা করেছিল। তবে ম্যাচের আগের দিন আজ স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে টাইগারদের। চোটের কারণে খেলতে পারছেন না উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক, তার পরিবর্তে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা অঙ্কনকে এবার দেখা যেতে পারে বাংলাদেশের সেরা একাদশে।
জাকের আলীর চোটের কারণে একাদশে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। যদিও ঢাকা টেস্টে এক পেসার নিয়ে খেলছিল বাংলাদেশ। সেক্ষেত্রে চট্টগ্রামে বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে দুই পেসারকে, যা বোলিং আক্রমণে নতুন সমন্বয় আনতে পারে।
২য় টেস্টের একাদশ নিয়ে সংবাদ সম্মেলন করেন তাইজুল ইসলাম। তিনি বলেন, 'এখনও সেভাবে বলা হয়নি। সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কাল ম্যাচ, কোন একাদশ খেলবে কালই জানতে পারব। আমি টিমমেট হিসেবে বলতে পারি। তবে কোচ, ক্যাপ্টেনের দলের পরিকল্পনা থাকে। এখনও জানি না কী করবে। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার।'
বাংলাদেশের একাদশ (সম্ভাব্য):
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
৩ দিন আগে

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬