
নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানের একটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে চালানোর পর বিশ্ববাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। হামলার পরদিনই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বড় ধরনের উল্লম্ফন করে।
সোমবার (২৩ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন স্থানীয় সময় শনিবার সন্ধ্যার হামলার পর রবিবার রাতেই তেলের ফিউচার মার্কেটে বড় উত্থান দেখা যায়।
যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ, যা প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪৭ ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে পৌঁছেছে ৭৪ দশমিক ৫৯ ডলারে।
তবে শেয়ারবাজারে এর উল্টো প্রতিক্রিয়া দেখা গেছে। ডাও জোনস ফিউচারস সূচক কমেছে ২৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাক ফিউচার সূচকেও একই হারে পতন লক্ষ্য করা গেছে।
এই বাজার অস্থিরতার মধ্যেও ডলারের মান বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটকালে বিনিয়োগকারীরা সাধারণত ডলারে ঝুঁকে পড়েন। তবে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক হস্তক্ষেপের জেরে এই প্রবণতা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি খাতে অনিশ্চয়তা ব্যাপকভাবে বাড়ছে।
এদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের মতে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ঘাটতি দেখা দিতে পারে। এমনকি উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোও তেলের উচ্চ মূল্যের চাপ সামলাতে বাধ্য হবে।
বিশ্লেষণে দেখা গেছে, ১৯৮০-এর দশকের ইরান-ইরাক যুদ্ধকালেও হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। কারণ এ রুট ছাড়া বিশ্বের সামনে কার্যত কোনো বিকল্প পথ নেই।
বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন বিশ্বের নজর ইরান কী সিদ্ধান্ত নেয় তার দিকেই।
সোহাগ/

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১৫ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও এসেছে দামের পরিবর্তন। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে। শুক্রবার (১০ জুলাই) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (১১ জুলাই) থেকে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
১৫ ঘণ্টা আগে

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১ দিন আগে

টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ দিন আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারের আর্থিক সক্ষমতা, প্রয়োজনীয় অর্থের উৎস এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন ঋণ কর্মসূচির অনুমোদনের আগে সংস্থাটি জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে এই বিপুল অতিরিক্ত ব্যয় বহন করবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১ দিন আগে

দুই দফা টানা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
১ দিন আগে