
নিজস্ব প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর পারমাণবিক স্থাপনা রক্ষায় সরব হয়েছে ইরান। পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির পার্লামেন্টে পাশ হয়েছে একটি প্রস্তাব, যেখানে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব পড়বে, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।
এই পরিস্থিতিতে ইরানকে শান্ত রাখতে যুক্তরাষ্ট্র এবার চীনের সহযোগিতা চেয়েছে। রোববার (২২ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “হরমুজ প্রণালী বন্ধ হলে সবচেয়ে বড় ক্ষতি হবে চীনের। তাই বেইজিংয়ের উচিত ইরানকে আলোচনায় আনতে সক্রিয় হওয়া।”
তিনি বলেন, “আমরাও ক্ষতিগ্রস্ত হব, কিন্তু চীনের ওপর এর চাপ আরও গভীর। তাই আন্তর্জাতিক স্থিতিশীলতার স্বার্থে চীনের এগিয়ে আসা জরুরি।”
রুবিও আরও হুঁশিয়ার করে বলেন, হরমুজ প্রণালী বন্ধ করা ইরানের জন্য বড় ভুল হবে। এতে শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বজুড়ে উত্তেজনা বাড়বে এবং ইরান নিজের অর্থনৈতিক পথ নিজেই বন্ধ করে দেবে।
তিনি ইঙ্গিত দেন, ইরান যদি এই পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত।
হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল রপ্তানি হয়। এটির যেকোনো সাময়িক বন্ধ আন্তর্জাতিক অর্থনীতিতে ধাক্কা দিতে পারে। ফলে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার এই নতুন মোড় এখন বিশ্বের সবার নজরে।
সিদ্দিকা/

ইসরায়েলের বিমান হামলায় ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে ‘চূড়ান্ত’ পাল্টা হামলার হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
১৮ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর কবে উদযাপিত হবে, তা নির্ধারণের জন্য আজ গুরুত্বপূর্ণ দিন সৌদি আরবে। আজ ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই জানানো হবে ঈদের চূড়ান্ত তারিখ। ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের নজর এখন আকাশের দিকে।
১৯ ঘণ্টা আগে

হাসান: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি ঘিরে নতুন কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। এই প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালের ১১ জন কর্মী দগ্ধ হয়ে আহত হয়েছেন।
২ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান–ইসরায়েল সংঘাত ২০২৬-এর প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাতেও। সংঘাত পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের স্বস্তি দিতে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
২ দিন আগে

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
৪ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
৬ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
১২ মার্চ ২০২৬

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১০ মার্চ ২০২৬