
নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে ইরান এবার প্রথমবারের মতো তার উন্নত প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খায়বার’ ব্যবহার করেছে। এতে ইসরায়েলের অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়, যার ফলে তেল আবিবসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
বিবিসি ও ইরানি বিপ্লবী গার্ড (আইআরজিসি) সূত্রে জানা গেছে, ‘খায়বার’ নামের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটির প্রকৃত নাম ‘খোররামশহর-৪’। এটি ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত চতুর্থ প্রজন্মের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা প্রায় ২,০০০ কিলোমিটার এবং এটি ১,৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম।
বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে ১৬ গুণ বেশি (ম্যাক ১৬), যা একে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা প্রায় অসম্ভব করে তোলে।
ইরান জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় গত ২০ জুন রাতে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ চালানো হয়। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা বলয় ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। যদিও হতাহতের সংখ্যা কম, তবে অবকাঠামোগত ক্ষতি অনেক বেশি।
এর পেছনে প্রেক্ষাপট রয়েছে। গত ১৩ জুন মধ্যরাতে ইসরায়েল আকস্মিকভাবে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। সেই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের কমান্ডার গোলাম আলি রশিদসহ প্রায় ১০ জন পরমাণু বিজ্ঞানী এবং ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
এই ঘটনার জের ধরেই ইরান তার জবাব দেয়। কিন্তু তা এখানেই শেষ নয়—২০ জুনের পাল্টা হামলার পর ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ফলে এই সংঘাত আরও বিস্তৃত ও ভয়াবহ রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
আয়শা/

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
২৪ মিনিট আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে

প্রবাসী ভাইয়েরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রবাসীদের সুবিধার জন্য প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২ দিন আগে