
নিজস্ব প্রতিবেদন: চরম অনিশ্চয়তা ও উত্তেজনার আবহে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাষ্ট্রীয় ও সামরিক ক্ষমতা হস্তান্তর করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) সুপ্রিম কাউন্সিলের হাতে।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম—বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান টাইমস এবং এমএসএন—এই নাটকীয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, গত পাঁচ দিন ধরে জনসমক্ষে অনুপস্থিত খামেনি গোপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন কৌশলের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নিয়েছে তেহরান।
ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, খামেনিকে তার পুত্র মোজতবা খামেনি ও ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে তেহরানের উত্তরে লাভিজানের একটি গোপন ভূগর্ভস্থ বাঙ্কারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি জানি খামেনি কোথায় আছেন, তবে এখনই তাঁকে টার্গেট করার কোনো পরিকল্পনা নেই।” সঙ্গে হুঁশিয়ারি দিয়ে যোগ করেন, “আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে।”
যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি ইরান, দেশটির বিচার বিভাগ স্বীকার করেছে—রাষ্ট্র এখন কার্যত জরুরি পরিস্থিতির মধ্যে রয়েছে। এমন সময়ে সর্বোচ্চ নেতার ক্ষমতা হস্তান্তরকে কেউ দেখছেন তাঁর শারীরিক অবনতির ইঙ্গিত হিসেবে, কেউ বা বলছেন—এটি সামরিক নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখার কৌশল।
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ইরান-ইসরায়েল সংঘর্ষের আশঙ্কা সর্বোচ্চ পর্যায়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের জ্বলন্ত পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফলে ইরানের এই নেতৃত্ব পরিবর্তন শুধু দেশটির ভেতরে নয়, গোটা অঞ্চলের ভূরাজনৈতিক ভারসাম্যকেই নাড়িয়ে দিতে পারে।
—প্রতিবেদন: আশা/

ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার পথে একটি বড় অগ্রগতি হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাস্ট্রা দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই সমঝোতা শুধু দুই দেশের সামরিক সম্পর্কই নয়, বরং পুরো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
২ দিন আগে

বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রবেশ এবং বসবাসের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ, মাত্র ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নিয়ম শিথিল করা এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য নতুন স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ।
৪ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং এই ঘটনার দায়ীরা রেহাই পাবে না।
৩ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে বহুল আলোচিত রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন
৩ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ জুলাই ২০২৬

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।
৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আসন্ন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম বাড়তে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারা যেন থামছেই না। গত প্রান্তিকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতনের পর নতুন বছরের দ্বিতীয়ার্ধের প্রথম দিনেও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারী, স্বর্ণ ব্যবসায়ী এবং মূল্যবান ধাতুর বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ জুলাই ২০২৬

সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী কর্মীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা পুনর্বহাল এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা আরও বাড়িয়ে ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
২ জুলাই ২০২৬