
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান রক্তক্ষয়ী সংঘাত ক্রমেই বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে। প্রতিদিন উত্তেজনার মাত্রা বাড়তে থাকায় আন্তর্জাতিক দৃষ্টি এখন চীনের দিকে—বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে তারা এই সংকটে কী ভূমিকা নেবে, সেটিই এখন মুখ্য প্রশ্ন।
ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু হওয়ার পর সাতদিন পার হয়েছে। এই অভিযানে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
ওয়াশিংটনভিত্তিক এক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, ইরানে এ পর্যন্ত অন্তত ৬৩৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১,৩০০।
এর প্রতিক্রিয়ায় ইরান শত শত ড্রোন এবং প্রায় ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলে কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। এতে করে সংঘাতটি এখন কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রশ্ন হলো—চীন কার পাশে দাঁড়াবে?
চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ বিশ্লেষক ঝো রং বলেন, চীনের অবস্থান স্পষ্টভাবে শান্তির পক্ষে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় যেমন নিরপেক্ষতা বজায় রেখেছিল, এবারও তারা একই নীতি অনুসরণ করবে। তবে তিনি জানান, চীন সরাসরি যুদ্ধে জড়াবে না, বরং নৈতিকভাবে ইরানকে সমর্থন করবে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ঐক্য গঠনের চেষ্টা চালাবে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইসরায়েলকে অবিলম্বে শত্রুতামূলক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রেসিডেন্ট শি বলেছেন—এই সংঘাত যত দ্রুত সম্ভব থামাতে হবে, যেন তা আরও বিস্তৃত হয়ে না পড়ে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও ইসরায়েল থেকে চীনা নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন জানান, যুদ্ধবিরতির লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকাও নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ইরানের সঙ্গে আলোচনা সম্ভব বলে ইঙ্গিত দিলেও, যুদ্ধের প্রস্তুতি নিয়ে কিছু জানাননি। তার মন্তব্য—"আমি এটা করতেও পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।"
বিশ্লেষক ঝো রং মনে করেন, যদি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য না করে, তাহলে ট্রাম্প প্রশাসন সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না। বরং তারা কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনায় আনতে চাইবে।
চীনের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরান প্রতিশোধ নিতে আগ্রহী হলেও, অভিজ্ঞ কমান্ডারদের মৃত্যু এবং নতুন নেতৃত্বের অভিজ্ঞতার অভাব এর প্রতিক্রিয়া কার্যকরভাবে বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। ফলে বড় পরিসরের হামলা চালানো সম্ভব হলেও, তা কৌশলগতভাবে সফল হচ্ছে না।
বর্তমান পরিস্থিতিতে চীন সরাসরি সামরিকভাবে না জড়ালেও, ইরানকে কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। একইসঙ্গে তারা যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা হ্রাসে সক্রিয় ভূমিকা রাখছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বৈশ্বিক ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
রাকিব/

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি শাওমি স্টোরে প্রদর্শন করা হয়েছে Xiaomi 18 Pro Max স্মার্টফোন। একই সঙ্গে ফোনটির পাশে রাখা প্রচারমূলক বিজ্ঞাপনে তাৎক্ষণিক ২ লাখ দক্ষিণ কোরীয় ওন ছাড়ের ঘোষণা দেখা গেছে।
২ দিন আগে

সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা ও শক্তিশালী বাতাস বয়ে যাচ্ছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, সৃষ্টিশীল মেঘের প্রভাবে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ধুলা ও বালুঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এ অবস্থা শুক্রবার পর্যন্ত থেমে থেমে চলতে পারে।
২ দিন আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
৩ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে বিশেষ কুইজ প্রতিযোগিতা। এতে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে জেতা যেতে পারে বিনা মূল্যে ওমরাহ ভ্রমণের প্যাকেজ। পাশাপাশি রয়েছে পবিত্র জমজমের পানি জেতার সুযোগও।
৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৬ নভেম্বর ২০২৬