
নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত ইতিমধ্যেই অষ্টম দিনে পড়েছে। এ সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। অথচ বিস্ময়করভাবে, সামরিক বিশ্লেষকদের দাবি—ইরান এখনও তার সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারই শুরু করেনি!
বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ' এই তথ্য প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল কোনো পূর্বঘোষণা বা উসকানি ছাড়াই ইরানে সামরিক হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনাগুলোর ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।
সামরিক বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত ইরান পুরনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। হাইপারসনিক বা উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এখনো ব্যবহারেই আসেনি। এমনকি, ইরানের চালানো হামলাগুলোর অন্তত ১০টি কৌশলগত বৈশিষ্ট্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত ভেঙে দিয়েছে বলে দাবি তাদের।
অন্যদিকে, ইরানি হামলার তীব্রতায় দ্রুত হ্রাস পাচ্ছে ইসরায়েলের মিসাইল-ইন্টারসেপ্টর (প্রতিরোধ ক্ষেপণাস্ত্র) মজুত। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করে বলেছেন—ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা এখন প্রশ্নবিদ্ধ।
প্রতিবেদন অনুযায়ী, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরান ইতোমধ্যে ইসরায়েলের দিকে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যদিও ইসরায়েল দাবি করেছে, তাদের ‘অ্যারো সিস্টেম’ বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে, তথাপি বিশ্লেষকরা বলছেন—এই হামলা ইসরায়েলের কৌশলগত দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে।
তেল আবিবের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করতে সক্ষম হয়েছেন এবং আকাশে ‘আংশিক শ্রেষ্ঠত্ব’ অর্জনের দাবি করেছেন।
তবু পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা সতর্ক করছেন, ইরানের মোট ক্ষেপণাস্ত্রের অর্ধেকেরও বেশি এখনও অক্ষত অবস্থায় রয়েছে, যার একটি বড় অংশ ভূগর্ভস্থ গোপন ঘাঁটিতে রক্ষা করে রাখা হয়েছে।
সিদ্দিকা/

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বিয়ে নিয়ে তৈরি হওয়া সামাজিক ও অর্থনৈতিক চাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলাটিতে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের তথ্য বলছে, এসব ঘটনার মধ্যে ২৯টিতে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
৮ মিনিট আগে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের হতাশা ভুলে এবার ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ফুটবলাররা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।
১ ঘণ্টা আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
২ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএস আর্মিতে যোগ দিতে আগ্রহীদের জন্য বর্তমানে রয়েছে ২০০টিরও বেশি সামরিক চাকরির সুযোগ। হেলথ কেয়ার, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, প্রশাসন, পরিবহন, এভিয়েশনসহ নানা ক্ষেত্রে কাজের সুযোগ থাকলেও পদভেদে আবেদনকারীর বয়স, যোগ্যতা ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে। ইউএস আর্মির অফিসিয়াল তথ্য অনুযায়ী, সাধারণ এনলিস্টেড পদে আবেদন করতে হলে বয়স ১৭ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।
১৩ ঘণ্টা আগে

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেন ক্রমেই বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের গুরুত্বও দিন দিন বাড়ছে। বিদেশে কর্মরত বাংলাদেশিরা নিয়মিত দেশে অর্থ পাঠানোর পাশাপাশি আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১ দিন আগে

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি দেশটিতে কর্মরত ও নিয়মিত বাংলাদেশে অর্থ পাঠানো ব্যক্তিদের কাছে সিঙ্গাপুর ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার সম্পর্কে আগ্রহ থাকে প্রবাসীদের।
১ দিন আগে

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আজকের বৈদেশিক মুদ্রার বাজারে রিংগিতের বিনিময় হারে কিছুটা পরিবর্তন এসেছে। ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আগের দিনের তুলনায় বেড়েছে। প্রবাসীদের দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হওয়ায় রেমিট্যান্স পাঠানোর আগে দিনের সর্বশেষ বিনিময় হার জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
১ দিন আগে

চিকিৎসা, পর্যটন কিংবা অন্য কোনো প্রয়োজনীয় কাজে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য আবাসনসংক্রান্ত সতর্কতা জারি করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও রেস্তোরাঁয় নিরাপত্তা তৎপরতা জোরদার করায় ভ্রমণকারীদের আগেভাগেই থাকার জায়গা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের শক্তিশালী তথ্য প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা নতুন করে জোরালো হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণবাজারে। সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যাওয়ায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ধাতুটির দাম ২ শতাংশের বেশি কমেছে।
১ দিন আগে