
নিজস্ব প্রতিবেদক: ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় চরম অস্থিরতা তৈরি হয়েছে ইসরাইলে। শুক্রবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে বৃষ্টির মতো নেমেছে একের পর এক মিসাইল। সরাসরি আঘাত হেনেছে গুরুত্বপূর্ণ শহর বীরসেবায়, যেখানে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে পুরো অঞ্চল। শহরের বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়েছে আগুন, ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ।
প্রথমে ইসরাইল সরকার হামলার ব্যাপারে মুখ বন্ধ রাখার চেষ্টা করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও সবকিছু উল্টো প্রমাণ করে দিয়েছে। দেখা গেছে, একাধিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আগুনে পুড়ছে গাড়ি ও অবকাঠামো।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে— ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি বীরসেবায় আঘাত হেনেছে। শহরটি শুধু প্রযুক্তি ও গবেষণার জন্যই নয়, সামরিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মাইক্রোসফটসহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির অফিস রয়েছে, একই সঙ্গে পরিচালিত হয় ইসরায়েলের গোপন গোয়েন্দা ও সামরিক কার্যক্রম।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা যায়নি। ফলে সেগুলো শহরের অভ্যন্তরে বিস্ফোরিত হয়। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে চলছে তৎপরতা, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর আগের দিনও বীরসেবার একটি হাসপাতালে হামলা হয়েছিল। একদিন পর ফের বড় ধরনের হামলায় শহরটি যেন এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শহরটির অবস্থান ইসরায়েলের অন্যতম কৌশলগত সামরিক ঘাঁটি নেভাতিমের কাছাকাছি হওয়ায় এটি ইরানের প্রধান টার্গেট হয়ে উঠেছে।
বিশ্লেষকদের ধারণা, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) বর্তমানে যে সব মিসাইল ব্যবহার করছে— যেমন ফাতাহ, সেজিল ও খোররামশাহর— সেগুলো উচ্চগতির, দূরপাল্লার এবং অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত। এসব মিসাইল শনাক্ত করা ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলো প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে।
ইরান আগেই হুঁশিয়ার করেছিল— "ইসরাইলে যেন এক মুহূর্তের জন্যও সাইরেন থেমে না থাকে।" এখন বাস্তবে সেই দৃশ্যই ফুটে উঠছে। শত শত ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হচ্ছে একের পর এক সামরিক, প্রযুক্তিগত ও কৌশলগত স্থাপনা।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই টানা হামলা শুধু ইসরাইলের প্রতিরক্ষা দুর্বলতা নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কৌশলগত ব্যর্থতা ও সংকট ব্যবস্থাপনার সীমাবদ্ধতাও নগ্ন করে তুলছে।
সিদ্দিকা/

বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নিতে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন।
১৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
১ দিন আগে

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও ভয়াবহ সামরিক বিমান হামলার ঘটনায় কেঁপে উঠেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে চালানো প্রাণঘাতী হামলায় অন্তত ১০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে Amnesty International। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
১ দিন আগে

পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সীমান্ত ইস্যুতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।
২ দিন আগে

তামিলনাড়ুর রাজনীতিতে টানা কয়েকদিনের উত্তেজনা ও জটিল সমীকরণের পর অবশেষে স্পষ্ট হলো নতুন রাজনৈতিক সমীকরণ। অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিরাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে) শেষ পর্যন্ত সরকার গঠনের পথে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। থল তিরুমাভালাভানের দল ভিসিকে (VCK) টিভিকেকে সমর্থন দেওয়ায় রাজ্যের ক্ষমতার অঙ্ক এখন তাদের পক্ষে চলে গেছে।
৪ দিন আগে

ভারতের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সাক্ষী হলো পশ্চিমবঙ্গ। দীর্ঘ রাজনৈতিক লড়াই ও উত্তেজনাপূর্ণ নির্বাচনের পর এবার রাজ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে Bharatiya Janata Party। দলটির পক্ষ থেকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে Suvendu Adhikari-এর নাম।
৫ দিন আগে

স্কুল শিক্ষার্থীদের মধ্যে বাড়তে থাকা বুলিং ও সাইবার হয়রানি ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সিঙ্গাপুর সরকার। নতুন শৃঙ্খলামূলক নীতিমালায় গুরুতর অপরাধের ক্ষেত্রে শাস্তি হিসেবে বেত্রাঘাতের অনুমতি দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
৫ দিন আগে

বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা ইরানের সঙ্গে সমঝোতা না হলে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প।
৬ মে ২০২৬

বিশ্ব অর্থনীতিতে নাটকীয় পরিবর্তন! যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষের সম্ভাবনা জোরালো হতেই তেলের বাজারে ধস, আর উল্টো দিকে স্বর্ণের বাজারে তুঙ্গে উত্তেজনা।
৬ মে ২০২৬