
শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, একজন শিক্ষক তার চাকরি জীবনে সর্বোচ্চ দুইবার, আর একজন শিক্ষিকা তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।
সাথে পূর্বে, অর্থাৎ গত আগস্টে জারি করা বদলি নীতিমালাটি বাতিল করা হয়েছে।
বদলির গুরুত্বপূর্ণ নিয়মাবলি:
শূন্যপদের চাহিদা প্রকাশ: এনটিআরসিএকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্য অনলাইনে প্রকাশ করতে হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনে বদলির আবেদন করা যাবে ১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
বদলির আদেশ: আবেদন যাচাই শেষে ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ দেওয়া হবে এবং ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলির যোগ্যতা ও শর্তাবলি:
চাকরিতে প্রথম যোগদানের দুই বছর পর বদলির জন্য আবেদন করা যাবে।
বদলি হওয়ার পর নতুন কর্মস্থলে ন্যূনতম দুই বছর কাজ করতে হবে, এরপর আবার আবেদন করা যাবে।
শিক্ষকেরা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পদ না থাকলে, নিজ বিভাগের যেকোনো জেলায় আবেদন করা যাবে।
বদলি অনুমোদনের ভিত্তি:
একটি শূন্যপদের জন্য একাধিক আবেদন পেলে জ্যেষ্ঠতা, নারী প্রার্থিতা এবং দূরত্ব বিবেচনায় বদলি অনুমোদন দেওয়া হবে। সিনিয়রিটি নির্ধারণে চাকরিতে প্রথম যোগদানের তারিখ বিবেচনা করা হবে।
প্রার্থীরা যদি একই উপজেলার হয়, তবে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বিবেচনায় সিদ্ধান্ত হবে।
ভিন্ন উপজেলা বা জেলার হলে, জেলা সদর থেকে কাঙ্ক্ষিত স্থানের সদর পর্যন্ত দূরত্ব গণনা করে সিদ্ধান্ত হবে।
দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে।
আবেদন সংক্রান্ত নির্দেশনা:
অসম্পূর্ণ বা ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হবে।
ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বদলির পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করবে।
প্রযুক্তি-নির্ভর বদলি প্রক্রিয়া:
সম্পূর্ণ বদলি প্রক্রিয়া ডিএমই সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে।
আবেদন ফরম্যাট ও সফটওয়্যার নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয়।
বদলি হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকের ইনডেক্স ট্রান্সফার, এমপিও সুবিধা, এবং জ্যেষ্ঠতা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে।
বদলির বাড়তি নির্দেশনা:
বদলির আবেদন কোনো অধিকার হিসেবে দাবি করা যাবে না।
বদলির জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বদলির আদেশের ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন।
এরপর পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
অবমুক্তি থেকে যোগদানের মধ্যবর্তী সময় কর্মকাল হিসেবে গণ্য হবে।
নতুন কর্মস্থলে যোগদানের তথ্য অনলাইনে চেয়ারম্যান, এনটিআরসিএ ও মাউশির মহাপরিচালককে জানাতে হবে।
এই নীতিমালা শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও নিয়মতান্ত্রিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারে বেতন বৃদ্ধি সরকারি অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেটের চাপ এবং বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা।
৩ ঘণ্টা আগে

দেশজুড়ে আবারও দীর্ঘস্থায়ী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এলো দামের পরিবর্তন। মাত্র তিন দিনের ব্যবধানে আগের মূল্যবৃদ্ধি পুরোপুরি সমন্বয় করে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।
৪ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি, আমদানি-রপ্তানিকারক, আন্তর্জাতিক ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিদেশ ভ্রমণপ্রত্যাশীদের জন্য প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয় ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নির্ভর করে প্রতিদিনই মুদ্রার দামে কিছু না কিছু পরিবর্তন ঘটে।
১৫ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদানের বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে বলেছে, আবেদনপত্রে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য প্রদান করা কিংবা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে শুধু বর্তমান ভিসা আবেদনই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার সুযোগও মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
১৫ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের নির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশন সুবিধা নিয়ে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এই বৈঠকের মাধ্যমেই নতুন পে-স্কেলের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত হবে এবং এরপর দ্রুত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে ভোরের নীরবতা ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলজুড়ে। রোববার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমসহ আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি, বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবুও হঠাৎ অনুভূত কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
১ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কাছে প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো সৌদি রিয়ালের বিনিময় হার। কারণ, সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করে দেশের লাখো পরিবার। তাই প্রতিদিনই অনেকেই জানতে চান আজ ১ সৌদি রিয়ালের বিনিময়ে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে