
নিজস্ব প্রতিবেদন: ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইরান হুমকি দিয়েছে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দিতে পারে, যার বড় প্রভাব পড়বে আমদানিনির্ভর বাংলাদেশেও।
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেলের অনেকাংশই আমদানি হয় কাতার ও ওমান থেকে। আর সেই পণ্যগুলোর বড় অংশই হরমুজ প্রণালি হয়ে আসে। এই রুট বন্ধ হলে বাংলাদেশে এলএনজি আমদানি বিঘ্নিত হবে, যার সরাসরি প্রভাব পড়বে বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা, পরিবহন ও সাধারণ মানুষের জীবনযাত্রায়।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র ও তৈরি পোশাক শিল্প খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে। তেল ও গ্যাসের দাম বাড়লে তা নিত্যপণ্যের দামে প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবন ব্যয় বেড়ে যাবে।
হরমুজ প্রণালি দৈনিক প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল ও বিপুল পরিমাণ এলএনজি পরিবহনের পথ। প্রণালির প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার হলেও এটি মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইতিহাসে দেখা গেছে, ইরান-ইরাক যুদ্ধ চলাকালেও এই রুট পুরোপুরি বন্ধ হয়নি। তবে এবার ইরান সরাসরি প্রণালি বন্ধের কথা বলেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বড় ধাক্কা দিতে পারে।
বাংলাদেশে চলতি অর্থবছরে কাতার থেকে ৪০টি এলএনজি কার্গো আসার কথা, যার ৩৪টি ইতোমধ্যে এসে গেছে। সবই এসেছে হরমুজ প্রণালি হয়ে। এই রুট বন্ধ হয়ে গেলে ভবিষ্যতে আমদানি অনিশ্চিত হয়ে পড়বে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘাতের কারণে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। দেশের বাজারেও প্রতি লিটারে ৪-৫ টাকা বাড়তে পারে। রুট বন্ধ হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দেবে।
বিশ্ববাজারে ইতোমধ্যেই অপরিশোধিত তেলের দাম একদিনে ১২ শতাংশ বেড়ে গেছে এবং প্রতি ব্যারেল ৭৮.৫ ডলারে পৌঁছেছে। যদি সংকট দীর্ঘস্থায়ী হয়, দাম ১০০ থেকে ১৩০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানিয়েছেন, আমরা আন্তর্জাতিক বাজারের মাসিক গড় মূল্য অনুযায়ী দাম নির্ধারণ করি। পরিস্থিতি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। হরমুজ প্রণালি বন্ধ হলে বিকল্প পথে, যেমন লোহিত সাগর বা আরব সাগর দিয়ে পণ্য আনতে হবে, যা খরচ অনেক বাড়াবে।
বাংলাদেশে এলএনজি ও জ্বালানির ক্ষেত্রে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। এ রুট বন্ধ হলে গ্যাস সরবরাহে বড় বিঘ্ন ঘটবে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে। বিশেষ করে তৈরি পোশাক খাতের ব্যয় অনেক বেড়ে যাবে।
শিপিং কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, তেল ও কয়লার সংকট হলে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বাড়তে পারে। এতে উৎপাদনে সমস্যা হবে, পরিবহন ব্যয় বাড়বে এবং বাজারে মূল্যস্ফীতি দেখা দেবে।
ক্লিফটন গ্রুপের সিইও মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, কাতার থেকে জাহাজগুলো যদি হরমুজ রুট এড়িয়ে চলে, তাহলে বীমা খরচ ও ভাড়া বাড়বে, ফলে এলএনজির দামও বাড়বে। এখনই বিকল্প দেশ ও রুট চিন্তা করা উচিত।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন বলেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যেতে পারে। তখন বিকল্প পথে জাহাজ চলবে, এতে সময় ও খরচ দুই-ই বাড়বে। কিন্তু লোহিত সাগরও পুরোপুরি নিরাপদ নয়, কারণ সেখানে হুথি বিদ্রোহীদের হামলার ইতিহাস আছে।
বাংলাদেশে বছরে ১২-১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয় ইস্টার্ন রিফাইনারিতে। বিপিসি জানায়, দেশে সর্বোচ্চ ৩৫-৪০ দিনের জন্য ৪ লাখ টন জ্বালানি মজুত রাখা যায়। তবে দীর্ঘমেয়াদি সংকট সামাল দিতে হলে এখনই বিকল্প ব্যবস্থা নিতে হবে।

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বুধবার দিনভর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে।
১১ ঘণ্টা আগে

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের আলোচনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার প্রস্তুতি চলছে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে আলোচিত বিষয় এখন ৯ম জাতীয় পে-স্কেল ২০২৬। বহুদিনের প্রতীক্ষার পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকার এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।
১৫ ঘণ্টা আগে

দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার পর বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, রাত ৮টার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের প্রাথমিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার।
১৫ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার গরু, খাসি ও বকরির চামড়ার দাম বাড়ানো হয়েছে, যা নিয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে ২ টাকা এবং খাসির চামড়ায় ৩ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
১৬ ঘণ্টা আগে

সংঘাত আর অনিশ্চয়তার দেশ লেবাননে আবারও প্রাণ হারালেন এক বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ লেবাননের মাইফাদুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন সাতক্ষীরার শুভ কুমার দাস (২৮)। সোমবার (১২ মে) রাতে সংঘাতপূর্ণ এলাকায় চলাচলের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে তার পরিবার।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বুধবার (১৩ মে) দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
১৭ ঘণ্টা আগে