
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশ ভ্রমণ দিন দিন কঠিন হয়ে পড়ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ভিসা নীতিমালা কঠোর করে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। এতে বড় ধরনের প্রভাব পড়ছে দেশের পর্যটন শিল্প, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও এয়ারলাইনস খাতের ওপর।
জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাত— এসব দেশে এখন ট্যুরিস্ট ভিসা পাওয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। কোথাও ভিসা পেতে সময় লাগছে এক থেকে দুই মাস, আবার অনেক আবেদন সরাসরি প্রত্যাখ্যাত হচ্ছে।
ভিয়েতনাম সরকার তাদের ই-ভিসা ও অন-অ্যারাইভাল সুবিধা বন্ধ করেছে। দেশটিতে পর্যটক হিসেবে গিয়ে অনেক বাংলাদেশি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করায় এবং অনেকে অবৈধ অভিবাসনের চেষ্টা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু গত দুই বছরেই সেখানে ৩০ হাজারের বেশি বাংলাদেশি ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে জানা গেছে।
কম্বোডিয়া, লাওস ও ফিলিপাইনের মতো দেশগুলোতেও ভিসা প্রক্রিয়ায় জটিলতা বেড়েছে। আগে যেখানে ১০ দিনের মধ্যে ফিলিপাইনের ভিসা মিলতো, এখন তা পেতে সময় লাগছে দেড় মাস পর্যন্ত।
২০২৩ সাল থেকে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। সীমিত কিছু ভিসা ইস্যু হলেও তা সাধারণ নাগরিকদের নাগালের বাইরে। একই বছর ভারতও বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয়, ফলে উপমহাদেশীয় ভ্রমণেও বাধা তৈরি হয়েছে।
এদিকে ইউরোপের শেনজেনভুক্ত দেশগুলো বাংলাদেশিদের ভিসা আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ প্রত্যাখ্যান করছে। ২০২৪ সালে জমা পড়া ৩৯ হাজার ৩৪৫টি আবেদনের মধ্যে ৫৪.৯ শতাংশ অর্থাৎ ২০ হাজার ৯৫৭টি আবেদন বাতিল হয়েছে।
বিশ্বব্যাপী পাসপোর্ট র্যাংকিংয়েও বাংলাদেশ পিছিয়ে পড়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকে বাংলাদেশ এখন ৯৫তম এবং নোমাড ক্যাপিটালিস্ট সূচকে রয়েছে ১৮১তম স্থানে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক মো. তাসলিম আমিন শোভন জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশিদের অতিরিক্ত অবস্থান ও ভিসা অপব্যবহারের কারণে সীমিত নীতি গ্রহণ করছে। ভিসা কালোবাজারির অভিযোগও রয়েছে।
এয়ারলাইনস খাত থেকেও হতাশা প্রকাশ করা হয়েছে। টাস গ্রুপের পরিচালক কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক বলেন, বর্তমানে ফ্লাইট যাত্রীদের বড় অংশই প্রবাসী শ্রমিক, পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় কিছু রুটে ফ্লাইট সংখ্যা হ্রাস করা হয়েছে।
পর্যটন বিশ্লেষক কাজী ওয়াহেদুল আলম বলেন, ওভারস্টে ও অবৈধ অভিবাসনের প্রবণতার কারণেই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা কমে গেছে। বৈধ ও শিক্ষিত উপায়ে বিদেশ ভ্রমণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১৫ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও এসেছে দামের পরিবর্তন। আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে। শুক্রবার (১০ জুলাই) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শনিবার (১১ জুলাই) থেকে দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
১৫ ঘণ্টা আগে

শনিবার দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, দেশের ১৬টি জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি।
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
১ দিন আগে

টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১ দিন আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারের আর্থিক সক্ষমতা, প্রয়োজনীয় অর্থের উৎস এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন ঋণ কর্মসূচির অনুমোদনের আগে সংস্থাটি জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায় পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, মূল্যস্ফীতি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সরকার কীভাবে এই বিপুল অতিরিক্ত ব্যয় বহন করবে।
১ দিন আগে

দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১ দিন আগে

দুই দফা টানা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
১ দিন আগে