
নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার নিয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—তিনটি নির্দিষ্ট শ্রেণির মানুষ আর কোনোভাবেই নতুন পাসপোর্ট পাবেন না বা পুরনো পাসপোর্ট নবায়ন করতে পারবেন না।
এই নির্দেশনা কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের সব জেলা প্রশাসকদের কাছে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত ও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কারা এই নিষেধাজ্ঞার আওতায়?
১. মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা
২. দেশি ও বিদেশি পলাতক আসামিরা
৩. ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা
বিশেষভাবে বিবেচনায় রাখা হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের সময় যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে পরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন—তাঁদের।
৪ মে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে এই তিন শ্রেণির অনেকেই পাসপোর্ট নবায়নের আবেদন করছেন বা ভবিষ্যতে করতে পারেন—এমন আশঙ্কা থেকেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—এই শ্রেণির ব্যক্তিদের পাসপোর্ট ইস্যু বা নবায়ন অনুমোদন করা হলে তা আইনি কাঠামো, ন্যায়বিচার এবং রাষ্ট্রের নিরাপত্তার পরিপন্থী হবে। এমনকি এতে বিচারপ্রক্রিয়া বিঘ্নিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এই উদ্যোগের আওতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আইন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্টদের নামের তালিকা সংগ্রহ করে বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে পাঠানো হবে।উদ্দেশ্য—এই ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা এবং নতুন কোনো পাসপোর্ট ইস্যুর সম্ভাবনা চিরতরে বন্ধ করা।
জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে—তাঁদের নিজ নিজ জেলার অন্তর্ভুক্ত এই শ্রেণির ব্যক্তিদের নাম দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয়ভাবে পাঠাতে হবে। এই কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কঠোর সিদ্ধান্তে বার্তা স্পষ্ট—যারা দেশের আইন লঙ্ঘন করেছেন বা গুরুতর অপরাধে অভিযুক্ত, তারা রাষ্ট্রীয় কোনো সুবিধা পাবেন না।এই পদক্ষেপের মাধ্যমে সরকার অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনের শাসন ও বিচারপ্রক্রিয়া আরও দৃঢ় করার দিকে অগ্রসর হচ্ছে।
আশা/

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে