
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়নের বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাজশাহী জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন—পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদ, সদস্যসচিব বিশ্বনাথ সরকার এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল।
জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, "আনোয়ারুল ইসলাম স্থানীয় এক প্রধান শিক্ষককে স্কুলে যেতে বাধা দিয়েছেন। বিষয়টি নিয়ে তাকে শোকজ করা হয়েছিল। তিনি জবাব দিলেও তা গ্রহণযোগ্য হয়নি। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, রফিকুল ইসলামের বিরুদ্ধে দুই সেনা সদস্যের বাড়িতে হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেসব বিবেচনায় তাকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।"

রাকিব: পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
১৬ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানতে দেশের মানুষ দারুণ উৎসুক। এই রহস্যের চূড়ান্ত উত্তর মিলবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার, যখন সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের ফলাফল অনুযায়ী ঘোষণা করা হবে, এবারের ঈদ কবে উদযাপিত হবে।
২২ ঘণ্টা আগে

হাসান: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এই সভা থেকে জানা যাবে এবার ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে।
২২ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে বাংলাদেশিদের জন্য ওমান-এর শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ওমানের শ্রমমন্ত্রী দুই মাসের মধ্যে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিলেও নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে এলেও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২৩ ঘণ্টা আগে

হাসান: দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল করতে নতুন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পাঠাতে পারবেন রপ্তানিকারকরা।
২৩ ঘণ্টা আগে

হাসান: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিক ও কর্মজীবীদের ক্ষেত্রে রিয়ালের দামের সামান্য পরিবর্তনও রেমিট্যান্সে বড় প্রভাব ফেলতে পারে।
২৩ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা নিয়মিত দেশে টাকা পাঠান, তাদের জন্য বৈদেশিক মুদ্রার সামান্য ওঠানামাও বড় প্রভাব ফেলতে পারে।
১ দিন আগে

১ দিন আগে

বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Befaq ul Madarisil Arabia Bangladesh-এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা (২০২৬)-এর ফলাফল আজ ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকেই সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
১ দিন আগে