
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের মালিকানাধীন একটি পোশাক কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার রাতে চালানো এই অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম তৈরির অভিযোগে ২০ হাজারের বেশি পোশাক জব্দ করা হয়।
এসময় সাবেক এমপির ছোট ভাইসহ চারজনকে আটক করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়েল কম্পোজিট নিট লিমিটেড কারখানায় অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে সেখানে কেএনএফ-এর পোশাক তৈরির প্রমাণ মেলে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কারখানার পরিচালক তারেকুল ইসলাম (সাবেক এমপির ছোট ভাই), এবং কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও মো. আতিকুর রহমান।
জানা গেছে, ওয়েল কম্পোজিট নিট লিমিটেড কারখানাটি ছালাম পরিবারের মালিকানাধীন ওয়েল গ্রুপের অধীনস্থ। আবদুচ ছালাম আওয়ামী লীগের চট্টগ্রাম মহানগর কমিটির কোষাধ্যক্ষ এবং ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি একসময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগেও বিভিন্ন সময় চট্টগ্রামের বিভিন্ন কারখানা ও গুদাম থেকে কেএনএফ-এর পোশাক জব্দ করেছে পুলিশ।১৭ মে রিংভো অ্যাপারেলস নামের একটি কারখানা থেকে ২০ হাজার ৩০০টি ইউনিফর্ম,২৬ মে নয়াহাট এলাকার একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি,২৭ মে ডিটি রোডের একটি কারখানা থেকে ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এসব পোশাক আদৌ কেএনএফ সদস্যদের জন্য তৈরি হয়েছিল কি না, তা যাচাই-বাছাই চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদও অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক। শিক্ষা সচিব জানান
২ ঘণ্টা আগে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে খুব শিগগিরই। দেশের প্রায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী ও তাদের উদ্বিগ্ন অভিভাবকদের উৎকণ্ঠা দূর করতে জুলাই মাসের শেষেই ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের শিক্ষা বোর্ডগুলো। সব প্রক্রিয়া ঠিকঠাকভাবে শেষ হলে আগামী ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে ২০২৬ সালের এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার ফলাফল। এর আগে পরীক্ষা শেষ হওয়ার নির্দিষ্ট ৬০ দিনের সময়সীমা কিছুটা পার হলেও বোর্ডগুলোর জোর তৎপরতায় চলতি মাসেই ফলাফল হাতে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
১৭ ঘণ্টা আগে

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির ফলে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী অন্তত পাঁচ দিন ধরে একটানা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৮ ঘণ্টা আগে

দেশের প্রায় সাড়ে ১৮ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মহলে চলা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। যদিও শিক্ষা বোর্ড বা মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত ও নির্দিষ্ট কোনো দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে প্রবল। নির্ধারিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের সময়সীমা কিছুটা অতিক্রম করলেও, ফলাফল প্রকাশের জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি এখন একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে।
১৮ ঘণ্টা আগে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর আদর্শ, অনন্য চেতনা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতাকে বাঙালি জাতির সামগ্রিক কর্ম ও মননে সমুন্নত রাখার এক মহৎ উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায়, আগামী ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত দেশের সব সরকারি দাপ্তরিক চিঠিপত্র ও পত্রে নির্দিষ্ট ‘নজরুল বর্ষ’র লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহারের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৮ ঘণ্টা আগে

রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও যানবাহন সংকট লাঘবের বড় পদক্ষেপ হিসেবে ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট বা প্রটোকল সুবিধা প্রত্যাহার করে নিয়েছে সরকার। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নিরাপত্তা বহরের আকারও ছোট করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে এবং
১৮ ঘণ্টা আগে

আসন্ন আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাসজুড়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি দীর্ঘ অবকাশ কাটানোর সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক ছুটির পঞ্জিকা অনুযায়ী, এই দুই মাসের মোট ৬১ দিনের মধ্যে সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মোট ২৩ দিন ছুটি থাকবে। বাকি ৩৮ দিন শ্রেণিকক্ষে যথারীতি নিয়মিত পাঠদানসহ অন্যান্য দাপ্তরিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।
১৯ ঘণ্টা আগে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবক মহলে উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। শিক্ষা বোর্ডের বিশ্বস্ত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখে এই বহুকাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যদিও শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবুও প্রস্তুতি প্রায় শেষের পথে।
১৯ ঘণ্টা আগে

নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় দেশের লাখ লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র ও নীতিনির্ধারক মহলের তথ্য অনুযায়ী, সব প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হলে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে পারে। তবে চূড়ান্ত এই তারিখের বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন বা সবুজ সঙ্কেতের অপেক্ষা রয়েছে।
২০ ঘণ্টা আগে