
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। ১৯৯৪ সালে সরকারি তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮৬ হাজার। অথচ ২০২৪ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫০ জনে। প্রশ্ন উঠছে—এই বাড়তি ১ লাখ ২২ হাজার জন কারা?
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এদের মধ্যে অন্তত ৯০ হাজারের বেশি ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা—এমন অভিযোগ উঠেছে। এদের শনাক্তে শুরু হয়েছে সরকারিভাবে যাচাই-বাছাইয়ের কাজ।
বর্তমানে একজন মুক্তিযোদ্ধা বছরে গড়ে পান প্রায় ২ লাখ ৬৭ হাজার টাকা ভাতা। সে হিসাবে প্রতি বছর ভুয়া মুক্তিযোদ্ধাদের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে আনুমানিক ২ হাজার ৪০০ কোটি টাকা।
এরই মধ্যে জামুকার তত্ত্বাবধানে প্রথম পর্যায়ের যাচাই কার্যক্রম শুরু হয়েছে কুমিল্লা জেলায়। সোমবার (২ জুন) কুমিল্লা সার্কিট হাউসে ৩১ জনের বিরুদ্ধে শুনানি হয়। জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন জানান, “ঢাকায় বসে মুক্তিযোদ্ধার পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরেজমিনে গিয়ে সাক্ষ্য-প্রমাণ যাচাই করছি।”
গত ১৫ বছরে বয়স, কাগজপত্রে অসঙ্গতি ও ভুয়া দাবি প্রমাণিত হওয়ায় ৩,৯২৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়েছে। এর মধ্যে ২,১১১ জনের বয়স ছিল ১৯৭১ সালে নির্ধারিত যোগ্যতার (১২ বছর ৬ মাস) চেয়েও কম, যা তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রশ্নবিদ্ধ করে।
বর্তমানে একজন মুক্তিযোদ্ধা মাসে ২০ হাজার টাকা ভাতা পান। এর পাশাপাশি ঈদ উপলক্ষে ২০ হাজার, স্বাধীনতা দিবসে ৫ হাজার এবং বাংলা নববর্ষে ২০ হাজার টাকার অতিরিক্ত ভাতাও দেওয়া হয়। যোদ্ধাহত ও খেতাবপ্রাপ্তদের ক্ষেত্রে এই পরিমাণ আরও বেশি।
ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান বীর প্রতীক ফারুকি আজম। তিনি দায়িত্ব নেওয়ার পরই সারাদেশে মুক্তিযোদ্ধার তালিকা যাচাইয়ের নির্দেশ দেন। সেই অনুযায়ী জেলা প্রশাসকদের মাধ্যমে তথ্য সংগ্রহ ও জামুকায় অভিযোগ জমা কার্যক্রম শুরু হয়।
সরকার বলছে, ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
সোহাগ/

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
১০ ঘণ্টা আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
১৩ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৩ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৩ দিন আগে

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও নিয়মিত মূল্য সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে স্বর্ণালংকার কেনার পরিকল্পনা থাকলে দোকানে যাওয়ার আগে সর্বশেষ বাজারদর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। তবে বুধবার (১৯ আগস্ট) নতুন করে সোনা ও রুপার দাম নির্ধারণ করেনি বাজুস। ফলে বর্তমানে দেশের বাজারে গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দামেই সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
৩ দিন আগে

ইমানের পর একজন মুমিনের জন্য ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল হলো নামাজ। একজন মুমিন ও কাফেরের মধ্যে বড় পার্থক্যগুলোর একটি হলো নামাজ। নিয়মিত নামাজ মানুষকে দুনিয়ার বিভিন্ন খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি এবং মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির পাশাপাশি অস্থায়ী দমকা হাওয়াও বয়ে যেতে পারে। এদিকে বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৪ দিন আগে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায়। রাজধানীর বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
৪ দিন আগে

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
৫ দিন আগে