
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য হঠাৎ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের আদালতের একটি রায়, রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং ওপেক প্লাসের আসন্ন বৈঠক—এই তিনটি কারণে তেলের বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
বৃহস্পতিবার, ২৯ মে রয়টার্স জানায়, ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৫.৭১ ডলার, যা আগের দিনের তুলনায় ৮১ সেন্ট বা ১.২৫ শতাংশ বেশি। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৮৩ সেন্ট বা ১.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২.৬২ ডলার।
মূল্যবৃদ্ধির পেছনে অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায়। আদালত বলেছে, ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিল, তা সংবিধানবহির্ভূত ছিল এবং তাই তা স্থগিত করা হয়েছে। ট্রাম্প প্রশাসন এ রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। তবে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকরা বলছেন, আদালতের সিদ্ধান্ত সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ব্রিসবেনভিত্তিক বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, বিনিয়োগকারীরা আপাতত কিছুটা স্থিতিশীলতা দেখলেও অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও কাটেনি।
এদিকে, রাশিয়ার তেল সরবরাহ নিয়ে নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ওপেক প্লাস আগামী শনিবার জুলাই মাসের জন্য তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামনে আরও অস্থির হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোহাগ/

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
১১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
১৩ ঘণ্টা আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
১৩ ঘণ্টা আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
১ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত বাড়তে থাকায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি বাজারে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
১ দিন আগে

রাকিব: স্বল্প সময়ের ব্যবধানে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, মাত্র দুই ঘণ্টার মধ্যে অন্তত ১৫টি ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এসব কম্পন অনুভূত হয়েছে আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো ও হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায়।
৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের তাণ্ডব চলাকালীন সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে একের পর এক ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস শহরের পশ্চিমে ৪.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বিষয়টি হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
৩ দিন আগে