
নিজস্ব প্রতিবেদক: বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনলো মার্কিন প্রশাসন। নতুন নির্দেশনায় বিশ্বজুড়ে থাকা সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে শিক্ষার্থী ভিসা (F-1) সংক্রান্ত সাক্ষাৎকার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ মে) বিবিসি ও সিবিএস নিউজ এক যৌথ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক স্মারকলিপিতে জানান, এখন থেকে শিক্ষার্থী ভিসা যাচাইয়ে আবেদনকারীর সোশ্যাল মিডিয়া কার্যক্রমও ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করা হবে। এতে দূতাবাসগুলোর প্রশাসনিক কাজের চাপ বেড়ে যাবে বলে জানিয়ে, সাক্ষাৎকার গ্রহণ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যেসব শিক্ষার্থীর সাক্ষাৎকারের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে, তারা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি বলেন, “কে আমাদের দেশে আসছে, তা আরও গভীরভাবে যাচাই করার সময় এসেছে। এটি জাতীয় নিরাপত্তার স্বার্থেই।”
এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন মার্কিন প্রশাসনের সঙ্গে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার অভিযোগ করেছেন, হার্ভার্ডসহ বেশ কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থী আন্দোলনে প্রশ্রয় দিচ্ছে এবং বামপন্থী রাজনৈতিক ভাবধারাকে উৎসাহিত করছে।
এর জের ধরেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি গবেষক ও শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করে এবং প্রায় ১০০ মিলিয়ন ডলারের তহবিল প্রত্যাহার করে নেয়।
বিশ্লেষকদের মতে, যদি এই ভিসা স্থগিতাদেশ দীর্ঘমেয়াদে বহাল থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বড় ধরনের আর্থিক ও শিক্ষাগত সংকট সৃষ্টি করতে পারে। কারণ, দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীদের অনুপাতে আয় অনেক বেশি এবং তারা প্রায় এক-চতুর্থাংশ আসন দখল করে থাকে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে—এ ধরনের পদক্ষেপ তাদের নীতিনির্ধারণী স্বাধীনতা ও একাডেমিক স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
সিদ্দিকা/

Apple-এর পরবর্তী প্রজন্মের প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে iPhone 18 Pro Max। বাজারে আসার আগেই এই ফোনকে ঘিরে সম্ভাব্য স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি, স্টোরেজ, দাম ও ডিজাইন নিয়ে নানা তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এসব তথ্যের বড় অংশই এখনো লিক, গুঞ্জন বা প্রকাশিত প্রতিবেদনের ওপর নির্ভরশীল। ফলে ফোনটির চূড়ান্ত বৈশিষ্ট্য ও মূল্য জানতে অপেক্ষা করতে হবে Apple-এর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
৩ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার আপডেট করা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ রেট জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। কারণ বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই টাকা পাঠানোর সময় সংশ্লিষ্ট দিনের রেট যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে

আজ ০৭ সেপ্টেম্বর ২০২৬ ইং। প্রবাসী ভাইদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের সর্বশেষ আপডেট দেওয়া হলো। যারা সৌদি আরব থেকে দেশে টাকা বা রেমিটেন্স পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য দিনের রেট জানা গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।
৩ ঘণ্টা আগে

আমেরিকার বিশাল ভূখণ্ডের ওপর যতটা আলো ঝলমলে শহর, ব্যস্ত মহাসড়ক আর আধুনিক স্থাপনা দেখা যায়, মাটির নিচে তার সম্পূর্ণ ভিন্ন এক জগতও রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে পুরোনো রেলপথ, পরিত্যক্ত সড়ক ও খনির অসংখ্য টানেল যার কিছু আজও মানুষের কৌতূহলের পাশাপাশি ভয়ও তৈরি করে। যুক্তরাষ্ট্রে পরিত্যক্ত হার্ডরক খনিরই অন্তত ১ লাখ ৪০ হাজার অবশিষ্ট স্থাপনা শনাক্ত করেছে সরকারি সংস্থাগুলো; এর মধ্যে প্রায় ৬৭ হাজার শারীরিক নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১৩ ঘণ্টা আগে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ম্যাকেঞ্জি শহরের উত্তরে উইলিস্টন জলাধারে হঠাৎ করে দেখা মিলেছে গাছপালায় ঢাকা এক রহস্যময় দ্বীপের। পানির ওপর ভেসে থাকা দ্বীপটির আকস্মিক উপস্থিতি স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি করেছে। আরও আশ্চর্যের বিষয়, স্যাটেলাইটে স্পষ্টভাবে ধরা পড়ার মাত্র কয়েক দিনের মধ্যেই দ্বীপটি আবার অদৃশ্য হয়ে গেছে।
১ দিন আগে

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় বহুতল ছাত্রাবাস বা পেইং গেস্ট ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক আহত শিক্ষার্থীর মৃত্যু হলে এই সংখ্যা পাঁচে পৌঁছায়।
১ দিন আগে

ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় বিয়ে নিয়ে তৈরি হওয়া সামাজিক ও অর্থনৈতিক চাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে জেলাটিতে ৩৮৩ জন পুরুষ আত্মহত্যা করেছেন। মহারাষ্ট্র পুলিশের তথ্য বলছে, এসব ঘটনার মধ্যে ২৯টিতে বিয়ের জন্য পাত্রী না পাওয়ার বিষয়টি কারণ হিসেবে উঠে এসেছে।
১ দিন আগে

উজবেকিস্তানে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম দুই ম্যাচের হতাশা ভুলে এবার ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ হেরে পরের পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেলেও শেষ ম্যাচটি জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ফুটবলাররা। রোববার ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।
১ দিন আগে

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশে কর্মরত এসব রেমিট্যান্স যোদ্ধার পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার কথা বিবেচনায় রেখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হচ্ছে।
১ দিন আগে